ইসলামপুরে ডাকাতির পরিকল্পনা ফাঁস, ৯ জন গ্রেফতার করল পুলিশ... হাতেনাতে ধরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
রবিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক, ইসলামপুর: ডাকাতির চেষ্টা বানচাল করল ইসলামপুর থানার পুলিশ। শনিবার রাতে ইসলামপুর থানার সোনাখোদা তিস্তা ক্যানেলের কাছে ডাকাতির পরিকল্পনা করতে জড়ো হয়েছিল ৯ জন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতায় অভিযান চালিয়ে ওই ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ইসলামপুর শহরে সম্প্রতি একের পর এক চুরির ঘটনার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে ইসলামপুর থানার পুলিশ। তারই ফলস্বরূপ এই বড়সড় সাফল্য পুলিশের ঝুলিতে। এছাড়াও তৃণমূল কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরির ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
advertisement
রবিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2025 2:27 PM IST









