advertisement

Defence Cloth: আর বিক্রি করা যাবে না...! সেনাদের রঙের পোশাক নিয়ে এবার কড়া নিষেধাজ্ঞা

Last Updated:

Defence Cloth: সেনা বাহিনীর কাপড় সাধারণ মানুষকে বিক্রি করা যাবে না। যদিও কাপড় বিক্রি করতে হয়। তবে অবশ্যই সেই ব্যক্তির সেনাবাহিনীর আইডি কার্ড দেখে বিক্রি করতে হবে।

+
সেনাবাহিনীর

সেনাবাহিনীর রঙের কাপড়

কোচবিহার: গোটা দেশে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তোলপাড় চলছে। বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের সেনা পোশাক। তবে,  ভারত-পাক সংঘর্ষের এই আবহে এই ধরনের পোশাক যাতে সাধারণ মানুষের কাছে বিক্রি না হয়। সেই বিষয়েও ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই সেনাদের পোশাক বিক্রি বন্ধের জন্য উদ্যোগী হল কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল ও একাধিক পুলিশ আধিকারিকের নেতৃত্বে চলে এই অভিযান।
দেশের মধ্যে সেনাদের পোশাকের আদলে যে সব পোশাক বিক্রি হয়। এছাড়া যাঁরা সেনাদের পোশাক বিক্রি করেন। সেই দোকান গুলিতে গিয়ে বিক্রেতাদের সতর্ক করা হয় জেলা পুলিশ ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যাতে ব্যবসায়ীরা এই ধরনের পোশাক বিক্রি না করেন সাধারণ মানুষকে সেই কথা জানানো হয় সকল কাপড়ের ব্যবসায়ীদের৷ এক কাপড়ের ব্যবসায়ী মিরাজ খান জানান, ‘সেনা বাহিনীর কাপড় সাধারণ মানুষকে বিক্রি করা যাবে না। যদিও কাপড় বিক্রি করতে হয়। তবে অবশ্যই সেই ব্যক্তির সেনাবাহিনীর আইডি কার্ড দেখে বিক্রি করতে হবে।’
advertisement
advertisement
এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সুরজ কুমার ঘোষ জানান, ‘ভারতীয় সেনার পোশাক এবং পুলিশের পোশাক, টুপি, বেল্ট, জুতা, মোজা এবং এই ধরনের মিল থাকা কাপড় ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন। বর্তমানে ভারত-পাক এই সংঘর্ষের কারণে এগুলি সাধারণ মানুষকে বিক্রি করা যাবে না। যদি কেউ এই পোশাক কিনে কোনও প্রকার দুর্ঘটনা ঘটায়, তবে সমস্যা বা বড় ক্ষতি হতে পারে। তাই এই সচেতনার বার্তা দিতেই পুলিশ এবং ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা বাজারের বিভিন্ন দোকানে যান। এবং ব্যবসায়ীদের বুঝিয়ে বললেন গোটা বিষয় নিয়ে।’
advertisement
জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ‘ব্যবসায়ীদের সচেতন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা জেলায় বিভিন্ন এলাকায় সকল কাপড়ের ব্যাবসায়ীদের বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।’ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সেনাবাহিনীর পোশাক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খোলা বাজারে সেনাদের উর্দির রংয়ের পোশাক বিক্রি হলে জঙ্গিরা সেটা কাজে লাগাতে পারে। তাই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Defence Cloth: আর বিক্রি করা যাবে না...! সেনাদের রঙের পোশাক নিয়ে এবার কড়া নিষেধাজ্ঞা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • রাতের তাপমাত্রা সামান্য বাড়ল

  • শীতের আমেজ আর কত দিন থাকবে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement