advertisement

Pointed Gourd Cultivation: বিনিয়োগ কম, মুনাফা বেশি! 'এইভাবে' পটল চাষ করে মোটা টাকা কামাচ্ছেন গঙ্গাসাগরের চাষি, বাকিদেরও দেখাচ্ছেন লাভের দিশা

Last Updated:

Pointed Gourd Cultivation: এইভাবে পটল চাষ করে খরচের চেয়ে বিক্রির লাভের পরিমাণটা যথেষ্ট পাওয়া যায়। তাই গ্রীষ্মকালীন এই সবজির চাষ বারোমাস করা হচ্ছে। পাশাপাশি ভাল মুনাফাও মিলছে।

+
জৈব

জৈব পদ্ধতিতে পটল চাষ

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ জৈব পদ্ধতিতে চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছেন গঙ্গাসাগর এলাকার চাষি পরিমল মন্ডল। শুধুমাত্র নিজে চাষ করা নয়, বিগত কয়েক বছর ধরে পরিমলবাবু এলাকার চাষিদের জৈব চাষ করার পরামর্শ দিয়ে আসছেন। স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের ক্ষেত্রেও এই জৈব চাষ উপকারী। পরিমলবাবুর সাফল্যের খতিয়ান দেখে স্থানীয় বেশ কিছু কৃষক এই জৈব চাষের দিকে ঝোঁক বাড়াচ্ছেন।
প্রায় ১০ বছর ধরে নিজের ৩০ শতক জমিতে জৈব পদ্ধতিতে পটল চাষ করছেন চাষি পরিমল মন্ডল। বাগানের উপযোগী সবজির মান ভাল রাখতে নিচ্ছেন বাড়তি পরিচর্যা। পটল বিক্রিতে লাভের আশা করছেন কয়েকগুণ। তাঁর বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় অনেক কৃষক জৈব পদ্ধতিতে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইতিমধ্যেই তাঁরা তাঁদের নিজস্ব জমিতে পটল চাষ শুরু করেছেন। বাজারদর যদি ভাল থাকে, তাহলে প্রায় কয়েক লক্ষ টাকা উপার্জন করবেন বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।
advertisement
আরও পড়ুনঃ সবজি চাষে ক্ষতির ভয় অতীত! ভারী বৃষ্টিতেও চিন্তা নেই, ফসল বাঁচানোর টিপস দিলেন কৃষক সম্মান প্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ
এই বিষয়ে পটল চাষি পরিমল মন্ডল জানান, প্রথম অবস্থায় জৈব পদ্ধতিতে চাষ করতে গিয়ে তেমন লাভের মুখ না দেখলেও হাল ছাড়েননি তিনি। জৈব উপায়ে জমি তৈরি করে চাষের উপযোগী করে তোলেন এই কৃষক। পটল বেশ খরা সহিষ্ণু। জল নিষ্কাশনের সুবিধা আছে এমন উঁচু জমি এবং বেলে দো-আঁশ বা দো-আঁশ মাটি পটলের চাষাবাদের জন্য উপযোগী। লতানো প্রকৃতির উদ্ভিদ হওয়ায় মাচা দিলে ফলন বেশি হওয়ার পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণ অনেক কম হয়। বর্তমানে পটলের দাম কেজি প্রতি ৪০-৪৫ টাকা। একদিকে চাষ করে তিনি নিজে যেমন লাভের মুখ দেখছেন, তেমনই স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানের দিশাও দেখাচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে গঙ্গাসাগর গ্রামে গেলে দেখা যাবে, পরিমলবাবুর দেখাদেখি প্রায় ২০-২৫ জন কৃষক জৈব চাষের সঙ্গে যুক্ত হয়েছেন। মাচা করে তাঁরা সবাই পটল চাষ করছেন। জৈব পদ্ধতিতে পটল চাষ করে খরচের চেয়ে বিক্রির লাভের পরিমাণটা যথেষ্ট পাওয়া যায়। তাই গ্রীষ্মকালীন এই সবজির চাষ বারোমাস করা হচ্ছে। পাশাপাশি ভাল মুনাফাও মিলছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Pointed Gourd Cultivation: বিনিয়োগ কম, মুনাফা বেশি! 'এইভাবে' পটল চাষ করে মোটা টাকা কামাচ্ছেন গঙ্গাসাগরের চাষি, বাকিদেরও দেখাচ্ছেন লাভের দিশা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement