advertisement

North Dinajpur News: শীতের অতিথিদের আনাগোনা শুরু ইসলামপুরে! ভেরভেরি পুকুর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, রইল মন ভোলানো ভিডিও

Last Updated:

North Dinajpur News: শীত পড়তেই ইসলামপুরের ভেরভেরি পুকুর যেন জীবন্ত পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হাজার হাজার পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে জলাভূমিতে। শিকার রুখতে ও পরিবেশ রক্ষায় জোরদার নজরদারি শুরু করেছে বন দফতর।

+
ইসলামপুরের

ইসলামপুরের ভেরভেরি পুকুর পাখিদের স্বর্গরাজ্য

উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: ইসলামপুরে শীত যেন এবার একটু আগেই হাজির হয়েছে। ঠান্ডার প্রথম ছোঁয়া মিলতেই শহরের সুকান্ত পল্লীর ভেরভেরি পুকুরের উপর নেমে এসেছে রঙিন এক উৎসব-পরিযায়ী পাখির উৎসব। ঠান্ডা বাতাসে জলের উপর ভেসে থাকা শতশত পাখির ডানা ঝাপটানোর শব্দ যেন ভোরের নিস্তব্ধতা ভেঙে নতুন দিনের বার্তা দিচ্ছে।
প্রতিবছরের মতো এবারও দূর দেশ থেকে হাজার হাজার পাখি এসে ঠাঁই নিয়েছে এই জলাভূমিতে। উত্তরে তুষারপাতের অগ্রদূত হাওয়া বইতেই ইসলামপুরের এই শান্ত পুকুরজুড়ে দেখা মিলছে বালি হাঁস, গার্গানি, নরসিং হাঁস, হুইসলার, গ্রেটার ক্রেস্টেড টার্ন থেকে শুরু করে বেগুনি কাঁক-একের পর এক দুর্লভ অতিথির।
আরও পড়ুনঃ যাত্রী সচেতনতায় মিষ্টিমুখ! টিকিট দেখিয়ে মিলল রসগোল্লা, পান্তুয়া, আয় বাড়াতে রেলের অভিনব কায়দা
পুকুরের ধারে দাঁড়ালে এখন যে কেউ দেখতে পাবেন, আকাশে কখনও গোল বেঁধে উড়ে বেড়াচ্ছে এক দল পাখি, তো কখনও জলের বুক চিরে চলছে খাবারের খোঁজ। প্রকৃতি যেন নিজের সৌন্দর্যের ক্যানভাসে নতুন করে রং চড়াচ্ছে। বন দফতরের কর্মকর্তারা জানাচ্ছেন, পাখিদের এই আগমনই বলে দিচ্ছে, ইসলামপুরের জলাভূমিগুলো এখনও প্রাণবন্ত, সুস্থ।
advertisement
advertisement
“পরিযায়ী পাখি আসে মানেই জলাভূমির পরিবেশ ঠিক আছে,” – মুখে হাসি নিয়ে বলছেন স্থানীয় বনকর্মীরা। তাই শিকার রুখতে ও পরিবেশ রক্ষায় জোরদার নজরদারি শুরু হয়েছে।
আরও পড়ুনঃ জলদাপাড়ায় যত্রতত্র আবর্জনা! জাতীয় উদ্যানের সৌন্দর্য ফেরাতে কোমর বেঁধেছে বন দফতর, চলছে প্লাস্টিকমুক্ত অভিযান
অন্যদিকে, সুকান্ত পল্লীর বাসিন্দাদের মুখেও খুশির ছাপ। কেউ সকালেই ক্যামেরা হাতে হাজির হচ্ছেন, কেউবা সন্ধ্যার আলো–আঁধারিতে পুকুরপাড়ে বসে পাখিদের কলকাকলি শুনছেন। ক্রমেই বাড়ছে পর্যটকদের ভিড়ও। স্থানীয় দোকানপাট থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের মুখেও ফুটে উঠছে নতুন আশা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভেরভেরি পুকুরের ধারে দাঁড়িয়ে এখন মনে হয়, এই শীত যেন শুধু ঠান্ডা নিয়ে আসেনি, নিয়ে এসেছে হাজার ডানার রঙিন কোলাহল, প্রকৃতির পুনর্জাগরণ। শহরবাসী ও প্রশাসনের নজরদারিতে এই পরিযায়ী অতিথিরা এ বছর নিরাপদেই শীত কাটাবে – আশা সকলেরই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: শীতের অতিথিদের আনাগোনা শুরু ইসলামপুরে! ভেরভেরি পুকুর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, রইল মন ভোলানো ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement