Alipurduar News: জলদাপাড়ায় যত্রতত্র আবর্জনা! জাতীয় উদ্যানের সৌন্দর্য ফেরাতে কোমর বেঁধেছে বন দফতর, চলছে প্লাস্টিকমুক্ত অভিযান
- Reported by:Annanya Dey
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar News: জলদাপাড়া জাতীয় উদ্যানকে আবর্জনামুক্ত করতে বন দফতরের পক্ষ থেকে প্লাস্টিকমুক্ত জলদাপাড়া অভিযান চালানো হচ্ছে। যত্রতত্র বর্জ্য কেবল পরিবেশের ক্ষতি করে না, বরং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: জলদাপাড়া জাতীয় উদ্যানের কোর এলাকায় প্লাস্টিকের বর্জ্য পাওয়া যাওয়ায় উদ্বেগ বাড়ছে বন দফতর এবং পরিবেশপ্রেমীদের মধ্যে। তবে বন দফতরের পক্ষ থেকে প্লাস্টিকমুক্ত জলদাপাড়া অভিযান চলছে।
সম্প্রতি কোর এলাকায় নদীর ধারে প্যাকেটজাত খাবারের মোড়ক ও অন্যান্য প্যাকেটের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে সতর্কবার্তা দিয়েছেন জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান। তাঁর মতে, এসব বর্জ্য কেবল পরিবেশের ক্ষতি করে না, প্রাণীদের জীবনেও গুরুতর বিপদ ডেকে আনে। প্লাস্টিক খেয়ে নিলে বন্য হাতি, গন্ডার-সহ অন্যান্য বন্যপ্রাণীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং দীর্ঘমেয়াদী বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে।
advertisement
আরও পড়ুনঃ আদিবাসী জনজাতির পাশে প্রশাসন! রাজ্য সরকারের পরিষেবা পৌঁছে দিতে পাঁশকুড়ায় ‘দুয়ারে শিবির’
শুধু জলদাপাড়া নয়, আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন সড়কগুলির ধারেও একই চিত্র দেখা যাচ্ছে। পর্যটক এবং আশপাশের এলাকার কিছু মানুষ রাস্তার ধারে খাবারের প্যাকেট, কাঁচের বোতল, প্লাস্টিক মোড়ক অনায়াসে ফেলে রেখে যাচ্ছেন। এমনকি বনাঞ্চলের পাশে জমছে আবর্জনার স্তূপ। এই বর্জ্যের গন্ধ বন্য প্রাণীদের জন্যও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, বন দফতর ইতিমধ্যেই বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছে। রাস্তা পরিষ্কার করার পাশাপাশি পর্যটকদের সচেতন করতে সাইনবোর্ড, ঘোষণা ও নিয়মাবলি কঠোর করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিবেশপ্রেমী সুপেন দাস জানিয়েছেন, ” প্লাস্টিকমুক্ত জঙ্গল গড়তে প্রশাসন, স্থানীয় মানুষ ও পর্যটকদের অবশ্যই যৌথভাবে এগিয়ে আসতে হবে। না হলে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে।”
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Nov 29, 2025 2:51 PM IST










