টাইগার হিলে তুষার বৃষ্টি !
Last Updated:
এবার শুধু সূর্যদয় নয়, মরশুমের প্রথম তুষার বৃষ্টিও দেখল টাইগার হিল ৷ বুধবার দুপুর নাগাদ, হঠাৎই ঝিরঝিরে বরফে ঢেকে গেল টাইগার হিলের আশপাশ৷ টাইগার হিলের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস, কখনও শূন্যের নীচেও পারদ ৷
#দার্জিলিং: এবার শুধু সূর্যদয় নয়, মরশুমের প্রথম তুষার বৃষ্টিও দেখল টাইগার হিল ৷ বুধবার দুপুর নাগাদ, হঠাৎই ঝিরঝিরে বরফে ঢেকে গেল টাইগার হিলের আশপাশ৷ টাইগার হিলের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস, কখনও শূন্যের নীচেও পারদ ৷
সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল টাইগার হিল ৷ সূর্যদয় দেখতে গিয়ে পর্যটকেরা প্রায় হতাশই হয়ে পড়েছিলেন ৷ তবে বেলা গড়াতেই বদলে গেল টাইগার হিলের পরিবেশ ৷ ঝিরঝিরে সাদা বরফের বৃষ্টিতে ঢেকে গেল টাইগার হিলের সবদিক ৷ আচমকা এই তুষার বৃষ্টি ঘিরে আপ্লুত পর্যটক ৷ এর আগে সন্দাকফুতে তুষারপাত হয়েছিল ৷
Location :
First Published :
Jan 27, 2016 7:43 PM IST









