advertisement

রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া সহ আটক ৪

Last Updated:

বাঘের চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ল পাচারকারীরা ৷ জলপাইগুড়ির হাসিমারা থেকে রবিবার চারজনকে গ্রেফতার করল বন দফতর ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া, প্রচুর হাড় এবং খুলি

#জলপাইগুড়ি: বাঘের চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ল পাচারকারীরা ৷ জলপাইগুড়ির হাসিমারা থেকে রবিবার চারজনকে আটক করল বন দফতর ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া, প্রচুর হাড় এবং খুলি ৷
সূত্র থেকে খবর পেয়ে হাসিমারার রাস্তায় পাচারকারীদের গাড়িটিকে আটক করে বন দফতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া সহ একাধিক বন্যপ্রাণীর দেহাংশ,হাড় ৷ পাচারকারীদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ ধৃতদের মধ্যে ২ জন অসমের বাসিন্দা এবং বাকিরা হাসিমারার বাসিন্দা ৷ ভুটান বর্ডার পেরিয়ে চামড়া ও হাড় চিনে পাচার করা হচ্ছিল ৷ পাচারকারীদের দলের বাকিদের খোঁজ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া সহ আটক ৪
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement