advertisement

মর্গে কাজের জন্য চাই লোক, আবেদন করলেন পিএইচডি-এমফিল ডিগ্রীধারীরা !

Last Updated:

যেভাবেই হোক, যেখানেই হোক চাকরি একটা চাই ! তা যেকোনও কাজই হোক না কেন ৷

#মালদহ: যেভাবেই হোক, যেখানেই হোক চাকরি একটা চাই ! তা যেকোনও কাজই হোক না কেন ৷ সবেতে আছি ! একের পর এক আবেদন পত্র৷ কেউ এম এ, কেউ এমএসসি, কেউ ডবল এমএ, এমকম, তো কেউ কেউ আবার এমফিল পিএইচডি ৷ আর এরা সবাই আবেদন করেছেন মর্গে কাজ করার জন্য ! মৃতদেহ ব্যবচ্ছেদের সময়, ডাক্তারকে সাহায্য করতে হবে, ট্রে থেকে বার করে আনতে হবে মৃতদেহ ৷ এরকমই গ্রুপ ডি পদে চাকরি পাওয়ার আশায় আবেদন করেছেন পিএইচডি গবেষক থেকে ডবল এমএ, এমফিল করা প্রার্থীরাও ৷
চাকরির আকাল এরকমই ৷ আর তা নজরে এল মালদহ মেডিক্যাল কলেজে গ্রুপ ডি পদে জমা পড়া আবেদন পত্রে ৷ চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, অষ্টম শ্রেণির যোগ্যতা মান চেয়েছিল কর্তৃপক্ষ ৷ আবেদন বাছাই করতে গিয়ে বিভ্রান্ত কর্তৃপক্ষ ৷
মালদহ মেডিক্যালের সহ অধ্যক্ষ অমিত দাঁ জানিয়েছেন, ‘মেডিক্যাল পড়ুয়াদের জন্য শব ব্যবচ্ছেদের কাজে সহায়তা করার দু’জন লোক দরকার। আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। দেখছি, ডবল এমএ, এমফিল, পিএইচডি-রাও সেই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন। এটা বিস্ময়কর হলেও এর কারণ কী, সেটা বলতে পারব না। নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মর্গে কাজের জন্য চাই লোক, আবেদন করলেন পিএইচডি-এমফিল ডিগ্রীধারীরা !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement