Jalpaiguri News: 'জল-কাদা অন্ধকারে নয়, শেষযাত্রাটা যেন শান্তির হয়!' শ্মশানের বেহাল অবস্থা দেখে কাতর আবেদন জলপাইগুড়ির ৫ গ্রামের বাসিন্দাদের
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri News: শেষযাত্রাতেও চরম দুর্ভোগ! বর্ষা যেন আরও অন্ধকার করে তুলছে জলপাইগুড়ি কৃষি বাগান এলাকার শ্মশানের পরিস্থিতি
জলপাইগুড়ি: শেষযাত্রাতেও চরম দুর্ভোগ! বর্ষায় ডুবে যাচ্ছে শ্মশান, অন্ধকারেই সারতে হচ্ছে শেষযাত্রা! শুরু হয়ে গিয়েছে বর্ষা, আর সেইসঙ্গে বাড়তে শুরু করেছে নদীর জল। কিন্তু এই বর্ষা যেন আরও অন্ধকার করে তুলছে জলপাইগুড়ি কৃষি বাগান এলাকার শ্মশানের পরিস্থিতি।
নদীর ধারে অবস্থিত জলপাইগুড়ির এই শ্মশানটি বর্ষাকাল এলেই জলমগ্ন হয়ে পড়ে। বামনপাড়া, কৃষি বাগান, কাঠের ব্রিজ সহ আশপাশের অন্তত পাঁচটি গ্রামের মানুষ এই শ্মশানের উপর নির্ভরশীল। এলাকাবাসীদের অভিযোগ, বর্ষার সময় মৃতদেহ দাহ করতে হলে পড়তে হয় চরম দুর্ভোগে। রাতে অন্ধকারে, জল জমা কাদামাটি পেরিয়ে মৃতদেহ নিয়ে আসা যেন এক চরম মানসিক ও শারীরিক লড়াই।
advertisement
advertisement
শ্মশানটিতে নেই কোন পাকা ছাউনি, নেই স্থায়ী বসার ব্যবস্থা। একটি সোলার লাইট থাকলেও সেটিও বেশিরভাগ সময় বিকল থাকে বা জলের তলায় চলে যায়। বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কোন স্থায়ী সমাধান আজও আসেনি বলে অভিযোগ এলাকাবাসীর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “শেষযাত্রাটুকু যেন একটু শান্তিতে হয়, এইটুকুই আবেদন। পঞ্চায়েত বা প্রশাসনের একটু নজর যদি পড়ে, তা হলে সমস্যার অনেকটা সমাধান হবে।”
সুরজিৎ দে
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2025 2:24 PM IST









