advertisement

Indian Railways: সরাইঘাট, তিস্তা তোর্সা সহ উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেনে নতুন স্টপেজ! তালিকায় কোন কোন স্টেশন?

Last Updated:

এই সিদ্ধান্তের ফলে বৃহৎ অংশের সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ ছাড়াও এই অঞ্চলে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের দাবিও পূরণ হবে।   

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নীচে স্টপেজর স্থান ও ট্রেনের নাম উল্লেখ করা হলো:
বেলাকোবা স্টেশনে ১৩১৪১/১৩১৪২ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে। এখন থেকে  তিস্তা তোর্সা এক্সপ্রেস বেলাকোবায় রাত ২.২৮ মিনিটে পৌঁছবে এবং ২.৩০ মিনিটে ছাড়বে৷  ফিরতি পথে ট্রেনটি বেলাকোবায় বিকেল ৩.০৮ মিনিটে পৌঁছবে এবং  ৩.১০ মিনিটে ছেড়ে যাবে৷
advertisement
০১-০৫-২০২৩ তারিখ থেকে ১২৩৪৫ নং (হাওড়া-গুয়াহাটি) সরাইঘাট এক্সপ্রেস ধুপগুড়ি স্টেশনে রাত ২.২০ মিনিটে পৌঁছবে এবং ০২.২২ মিনিটে ছেড়ে যাবে৷ ফিরতি পথে ট্রেনটি সন্ধ্যে ৬.১৫ মিনিটে পৌঁছবে এবং ও ৬.১৭ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
০২-০৫-২০২৩ তারিখ থেকে ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস হরিশ্চন্দ্রপুর স্টেশনে বিকেল ৫.১০ মিনিটে পৌঁছবে ও ৫.১২ মিনিটে ছেড়ে যাবে৷ ফেরার পথে হাওড়া গামী ট্রেনটি সকাল ৬.১৭ মিনিটে পৌঁছবে এবং সকাল ০৭.১৭ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
০৬-০৫-২০২৩ তারিখ থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে (পুরী-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস) বিকেল ৩.৫৫ মিনিটে আসবে এবং ৩.৫৭ মিনিটে ছেড়ে যাবে৷ ০৪-০৫-২০২৩ তারিখ থেকে ট্রেনটি বেলা ১১.৪৬ মিনিটে হরিশচন্দ্রপুর পৌঁছবে এবং  ১১.৪৮ মিনিটে ছেড়ে যাবে।
০২-০৫-২০২৩ তারিখ থেকে (শিয়ালদহ-সহরসা) হাটেবাজারে দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেসে একলাখি স্টেশনে ভোর ৫.০৩ মিনিটে পৌঁছবে ও ৫.০৫ মিনিটে ছেড়ে যাবে৷ ০৩-০৫-২০২৩ তারিখ থেকে ট্রেনটি ফিরতি পথে রাত ৮.৫৩ মিনিটে একলাখি স্টেশনে পৌঁছে রাত ৮.৫৫ মিনিটে ছেড়ে যাবে৷
advertisement
০৩-০৫-২০২৩ তারিখ থেকে (হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস) একলাখি স্টেশনে বিকেল ৩.১৩ মিনিটে পৌঁছবে এবং ৩.৫৫ মিনিটে ছা়ডবে৷ ফেরার পথে রাত ১০.৩০ মিনিটে ট্রেনটি পৌঁছবে এবং ১০.৩২ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে৷
০৩-০৫-২০২৩ তারিখ থেকে ১৩১৪৭ (শিয়ালদহ-বামনহাট) উত্তরবঙ্গ এক্সপ্রেস সামসি স্টেশনে ভোর ৩.০৮ মিনিটে পৌঁছবে এবং ৩.১০ মিনিটে ছেড়ে যাবে৷ ফেরার পথে শিয়ালদহমুখী ট্রেনটি ৮.৩৮ মিনিটে পৌঁছে রাত ৮.৪০ মিনিটে ছেড়ে যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: সরাইঘাট, তিস্তা তোর্সা সহ উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেনে নতুন স্টপেজ! তালিকায় কোন কোন স্টেশন?
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement