advertisement

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! এবার 'এই' জেলায় চলল অভিযান, জারি করা হবে নির্দেশিকা

Last Updated:

বাংলায় সাইনবোর্ড লেখার আবেদন জানিয়ে বাজারে অভিযান চালাল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত

বাংলায় সাইনবোর্ড লেখার আবেদন জানিয়ে অভিযান। প্রতীকী ছবি
বাংলায় সাইনবোর্ড লেখার আবেদন জানিয়ে অভিযান। প্রতীকী ছবি
নকশালবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: সাম্প্রতিক অতীতে ভিনরাজ্যে বাঙালি ‘নির্যাতনে’র একাধিক অভিযোগ সামনে এসেছে।  এই আবহে বাজারের দোকানে-দোকানে বাংলায় সাইনবোর্ড লেখার আবেদন জানিয়ে অভিযান চালাল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত। এদিন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডকে সঙ্গে নিয়ে বাজারের দোকানগুলিতে বাংলায় সাইনবোর্ড ব্যবহার করার আবেদন করা হয়।
উপপ্রধান জানান, বাংলা ভাষার ওপর বিভিন্ন রাজ্যে ‘অত্যাচার’ চলছে। বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নির্দেশিকা জারি করে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক করা হবে।
আরও পড়ুনঃ জীবনের নানা সমস্যা দূর করবেন কবিগুরু! কীভাবে পথ দেখাবেন রবীন্দ্রনাথ? জানুন
এদিন বাংলায় সাইনবোর্ড লেখার আবেদন জানিয়ে অভিযানের পাশাপাশি বাজারের রাস্তা যানজট মুক্ত করতে সচেতনতাও চালানো হয়। টোটো নিয়ন্ত্রণ ও মাছ বাজারে থার্মোকল নিষেধাজ্ঞা নিয়েও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সচেতন করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতই প্রথম নয়, এর আগেও রাজ্যের নানান প্রান্তে বাংলা ভাষায় সাইনবোর্ড বা হোর্ডিং ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগেই যেমন শহরের দোকানপাট থেকে সরকারি অফিসগুলিতে বাংলায় নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট পুরসভা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন সেখানকার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! এবার 'এই' জেলায় চলল অভিযান, জারি করা হবে নির্দেশিকা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement