advertisement

তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার অভিযুক্ত মুন্না খান, শাস্তির দাবিতে বনধের ডাক কোচবিহারে

Last Updated:

তৃণমূল ছাত্রনেতা মজিদ আনসারিকে খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করল পুলিশ ৷ কোচবিহারে কলেজ ছাত্র আনসারির খুনের ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা জেলা ৷

:#কোচবিহার: তৃণমূল ছাত্রনেতা মজিদ আনসারিকে খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করল পুলিশ ৷ কোচবিহারে কলেজ ছাত্র আনসারির খুনের ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা জেলা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে যাতে জেলাজুড়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ৷
গত ১৩ জুলাই ঘটনাটি ঘটে ৷ টিএমসিপির কোচবিহার কলেজ শাখার আহ্বায়ক মজিদ খুনে অভিযুক্তের তালিকাতে প্রথম থেকেই ছিল মুন্না খান ৷ বুধবার রাতে মজিদের মৃত্যুর পরই পুলিশ তদন্তে নামে ৷ তদন্তের পরই গতকাল রাতে অভিযুক্তকে আটক করে পুলিশ ৷ কোচবিহারের রেল গুমটি থেকে গ্রেফতার করা হয় তাকে ৷ রাতভর জেরার পর শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কোচবিহারের ছাত্রপরিষদ কার অধীনে থাকবে ? সেই নিয়েই দীর্ঘদিন বিবাদ চলছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিজিৎ দে এবং শুভজিৎ কুণ্ডের মধ্যে ৷ শুভজিৎ ছিলেন দলের কাউন্সিল ৷ অভিযুক্ত মুন্না শুভজিৎ কুণ্ডুর গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে ৷
এদিকে ছাত্র খুনের প্রতিবাদে আজ সকাল থেকেই কোচবিহারে বনধের ডাক দিয়েছে অরাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা ৷ কোচবিহারে বেসরকারি বাস চলছে না ৷ পুলিশি পাহারায় চলছে সরকারি বাস ৷ শহরের সমস্ত দোকানপাট এবং বাজারও বন্ধ রয়েছে ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ঘনিষ্ঠ ছিল মুন্না খান ৷ সেই কারণে বিক্ষোভরত জনতারা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেও স্লোগান তুলছে ৷ বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার অভিযুক্ত মুন্না খান, শাস্তির দাবিতে বনধের ডাক কোচবিহারে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement