advertisement

Mithun in Maldah: কমিশনের বিধি ভেঙে হাজার হাজার মানুষের ভিড়ে মিঠুনের জনসভা! নালিশ তৃণমূলের

Last Updated:

মিঠুনের এই সভা শেষ হতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সর্বাধিক পাঁচশো জনের উপস্থিতিতে সভা করার কমিশনের নির্দেশিকা অমান্য করা হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল।

মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ঢল
মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ঢল
Sebak DebSarma
#মালদহ: মালদহের বৈষ্ণবনগরে মিঠুন চক্রবর্তীর সভায় ব্যাপক ভিড়। কয়েক হাজার লোকের ভিড়ে দূরত্ব বিধি না মানার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। শনিবার মালদহের বৈষ্ণবনগের বিজেপি প্রার্থী স্বাধীন সরকারের সমর্থনে প্রকাশ্য জনসভায় যোগ দেন মিঠুন । বৈষ্ণবনগর হাইস্কুল মাঠে সভার আয়োজন করা হয় । সভায় মিঠুন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু  এবং বিজেপি প্রার্থী স্বাধীন সরকার । প্রথম দিকে সভায় খুব বেশি ভিড় না হলেও দুপুর নাগাদ মিঠুনের হেলিকপ্টার আকাশে চক্কর খেতে দেখেই আশপাশ থেকে ছুটে  আসেন বহু মানুষ। পরে সেই ভিড় হাজির হয় সভা মঞ্চের কাছে । যেখানে ভিড় ঠেসাঠেসি অবস্থা তৈরি হয়। এরমধ্যেই বক্তব্য রাখেন মহাগুরু ।
advertisement
মিঠুনের এই সভা শেষ হতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সর্বাধিক পাঁচশো জনের উপস্থিতিতে সভা করার কমিশনের নির্দেশিকা অমান্য করা হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। এমন কী সভার প্রধান বক্তা  মিঠুনের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এবং বৈষ্ণবনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দনা সরকার দাবি করেন, করোনা বিধি ভঙ্গ করে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বিজেপি নেতৃত্ব। এমনকি খোদ মিঠুনও। ভবিষ্যতে বিজেপির এই ধরনের প্রচার সভার অনুমতি না দেওয়ার দাবিও তোলা হয়।
advertisement
advertisement
যদিও বিজেপি জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল পাল্টা বলেন,  মিঠুন চক্রবর্তীর সভায় কোভিড বিধি মেনে মাত্র চারশো চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। আশেপাশে বাঁশের ব্যারিকেড দেওয়া  হয়েছিল। লোক আনার জন্য কোথাও কোনও গাড়িও দেওয়া হয়নি। কিন্ত, মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার আসার পরেই হাজার হাজার মানুষ ভিড় করেন। পুলিশ তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। এতে বিজেপির দোষ কোথায়? মালদহের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাজর্ষি মিত্র বলেন, ওই সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী এফআইআর করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mithun in Maldah: কমিশনের বিধি ভেঙে হাজার হাজার মানুষের ভিড়ে মিঠুনের জনসভা! নালিশ তৃণমূলের
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement