Malda News: জন্মদিনের অনুষ্ঠানে গিয়েই সর্বনাশ! মালদহে নাবালিকার সঙ্গে নৃশংস ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Malda News: অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার মালদহ জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
#মালদহ: বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদহের (Malda News) ইংরেজবাজারের উত্তর বালুচর এলাকার ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার মালদহ জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিযেছে, গত ৫ নভেম্বর ওই নাবালিকা প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখান থেকেই প্রতিবেশী যুবক তাকে ডেকে নিয়ে যায় বাড়িতে। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহ করে ওই নাবালিকার। হুমকির ভয়ে বাড়ি ফিরে নাবালিকা প্রথমে কাউকে কিছু জানায়নি।
advertisement
advertisement
পরে ঘুমিয়ে থাকার সময় নাবালিকার মা লক্ষ্য করেন মেয়ে অসুস্থ। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত ঘটনা জানতে পারেন। বিষয়টি প্রতিবেশীরা জানতে পারলে অভিযুক্ত যুবককে ধরে ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
Location :
First Published :
Nov 10, 2021 7:09 PM IST








