Pregnant Minor: নাবালিকা মেয়েটি সহবাসে গর্ভবতী, POCSO অ্যাক্টে মামলা হলেও শাস্তিতে ছাড়, কী শাস্তির বিধান দিল কোর্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pregnant Minor: রায়দানের আগেই বড় পাল্টি, প্রথমে প্রেগন্যান্ট মহিলার সন্তানকে অস্বীকার করলেও হঠাৎ দায়িত্ব নিতে তৈরি নাবালিকার লিভ ইন পার্টনার
জলপাইগুড়ি: গুরু পাপে দন্ড লঘু। পকসো মামলায় বিয়ের শর্তে অভিযুক্ত র সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড দিল জলপাইগুড়ি র বিশেষ পকসো আদালত। একই সঙ্গে নির্যাতিতাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়ার জন্য লিগাল এইড সার্ভিস অথরিটি কে নির্দেশ দিয়েছেন বিচারক।
২০১৯ সালের জানুয়ারি মাসে জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা এক নাবালিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে শিলিগুড়ি র এক যুবক। নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে এবং সন্তানের পরিচয় দিতে অস্বীকার করে যুবক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে চার্জশিট জমা করে পুলিশ। আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দও জানান, বুধবার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বিচারক রায় ঘোষনার আগে দোষী যুবক বিয়ে এবং সন্তানকে পিতার স্বীকৃতি দিতে চেয়ে আবেদন জানায়।
advertisement
advertisement
সেই আবেদন শুনে বিচারক সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং নির্যাতিতা কে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস অথরিটি কে নির্দেশ দিয়েছেন।
advertisement
Shantanu Kar
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2025 12:06 AM IST











