advertisement

Mango Cultivation: গাছ থেকে আম নামাতেই চাইছেন না কেউ! ভরা মরসুমে কেন এমনটা করছেন চাষিরা

Last Updated:

আম বিক্রির মরসুম চলে এলেও গাছ থেকে আম নামাতে চাইছেন না চাষিরা

+
আম

আম

মালদহ: এখনও গাছে ঝুলে মালদহের বিখ্যাত সব আম। টানা ভারী বৃষ্টির জেরে আমগুলোতে ধরেছে মধু। বাগানে বৃষ্টির জল জমাতেও আম ভাঙতে সমস্যার মুখে পড়তে হচ্ছে চাষিদের। তবে এবছর চাহিদার ঊর্ধ্বে ব্যাপক আম ফলন হওয়ায় দাম উঠছে না বাজারে। দাম না পাওয়ায় আমও ভাঙতে নারাজ চাষিরা। এবার হয়ত ব্যাপক লোকসান হবে বলে আশঙ্কা করছেন আম চাষিরা। গাছের উপরই পেকে পেকে নষ্ট হচ্ছে আম। মধু চুয়ে পড়ছে আম থেকে। আমের স্বাস্থ্যকর দিক নিয়েও উঠছে প্রশ্ন। বিপুল পরিমাণে খরচ করেও এবার হয়ত লাভ হবে না আম ফলিয়ে। নিয়মিত স্প্রে এবং পরিচর্যা করে খরচ হয়েছে বহু পুঁজি। লাভের আশায় এখন দাম বাড়ার দিকে তাকিয়ে আম চাষিরা।
এক আম চাষি ইকবাল হোসেন জানান, “গত বছরের তুলনায় এ বছর আমের দাম খুব কম। আমগুলো ভিন রাজ্যে পাঠানো হচ্ছে ঠিকই কিন্তু এখানে সঠিক দাম পাওয়া যাচ্ছে না। ভিন রাজ্যে কেমন দর তা আমরা জানি না। কিন্তু এখান থেকে যারা ভিন রাজ্যে আম নিয়ে যায় তাদের কাছ থেকে আমরা চাহিদা মত দাম পাই না। গত বছর যে আম ১ হাজার টাকা মণ বিক্রি হয়েছে, এখন সেই আম ৫০০ থেকে ৬০০ টাকা মণ বিক্রি করতে হচ্ছে। লাভ হবে কিনা কিছুই বুঝে উঠতে পারছি না।”
advertisement
advertisement
এ বিষয়ে জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “বৃষ্টির ফলে আমের সেইভাবে কোন ক্ষতি হবে না। তবে আম ছোট অবস্থায় থাকাকালীনই আমে মধুর উপদ্রব হওয়ার ফলে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। জেলায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন আম ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর অধিক পরিমাণে আম ফলন হয়েছে। তাই স্বভাবতই চাহিদার ঊর্ধ্বে আম থাকায় বাজারে আমের দাম কম পাচ্ছেন চাষিরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলা জুড়ে আমের ব্যাপক ফলন হলেও দাম না পাওয়ায় আম ভাঙছেন না চাষিরা। গত বছরের তুলনায় অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে আম। যার ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছে আম চাষিদের। তাদের দাবি সরকার যদি গাছের সার এবং কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণে আনে তাহলে তারা উপকৃত হবেন এবং আম চাষ করে লাভবান হতে পারবেন।
advertisement
জিএম মোমিন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Cultivation: গাছ থেকে আম নামাতেই চাইছেন না কেউ! ভরা মরসুমে কেন এমনটা করছেন চাষিরা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement