advertisement

Dead Body Recovered || ওটা কী! গাছ থেকে ঝুলছে দেহ, ইসলামপুরে ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা...

Last Updated:

Dead Body Recovered || পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক৷ তারপর আর ফেরেননি।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#চঞ্চল মোদক, ইসলামপুর: বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক এলাকায়। মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, কেউ বা কারা ওই যুবককে মেরে ঝুলিয়ে দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চাঁদমণি এলাকায়। মৃত ওই যুবকের নাম আর্জাবুল হক (১৮)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক৷ তারপর আর ফেরেননি। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান গাছ থেকে ঝুলছে ওই যুবকের দেহ৷ খবর জানাজানি হতেই এলাকার মানুষ  ভিড় জমাতে শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: 'বন্দুকবাজ' জওয়ানকে বাগে আনতে শর্ত পালন করতে হয় কলকাতা পুলিশকে, হাড়হিম 'অপারেশন মোজো' অভিযান!
পরিবারের সদস্যদের অভিযোগ, কেউ বা কারা ওই যুবককে মেরে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dead Body Recovered || ওটা কী! গাছ থেকে ঝুলছে দেহ, ইসলামপুরে ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement