স্কুল ছাত্রীকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায় যুবক, চলে কিল-চড়, তারপর যা হয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্লাসরুমে থাকা একাদশ শ্রেনীর ছাত্রীকে চুল ধরে টেনে নিয়ে যায় সে। চলতে থাকে কিল চড় ঘুসি
#কোচবিহার : স্কুলে ঢুকে ছাত্রীকে মারধর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। অভিযুক্ত যুবককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন ছাত্রী ও অভিভাবকরা। কোচবিহারের ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়ের ঘটনা৷ অভিযোগ স্কুলে ছিল সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ার দিন। ক্লাস হওয়ার কথা ছিল না। স্কুলের পোষাক ছাড়াও শাড়ি পরে আসেন একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা৷ প্রসাদ বিতরণ অনুষ্ঠানের জন্য স্কুল গেটে ভিড় করেন ছাত্রীদের অভিভাবকরাও।
সেই সুযোগেই গেটের মহিলারক্ষীকে দাদা পরিচয় দিয়ে স্কুল চত্বরে ঢুকে পরে অভিযুক্ত যুবক। এরপরে ক্লাসরুমে থাকা একাদশ শ্রেনীর ছাত্রীকে চুল ধরে টেনে নিয়ে যায় সে। চলতে থাকে কিল চড় ঘুসি। ছাত্রীকে টোটো রিক্সাতে তুলে নিয়ে দ্রুত যাওয়ার জন্য বলে অভিযুক্ত যুবক। তখনই অন্য ছাত্রী ও অভিভাবকদের চিতকারে ছুটে আসেন শিক্ষিকারাও। অভিযুক্তকে মারধর করা হয়। কোতোয়ালি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত যুবককে।
Location :
First Published :
Feb 07, 2020 9:18 PM IST










