advertisement

Mamata Banerjee on SIR: 'ভোটের তিন মাস আগে এসআইআর ঘোষণা অমিত শাহের চালাকি!' মালদহের সভায় বিস্ফোরক মমতা

Last Updated:

এসআইআর নিয়ে বিজেপি-কে কড়া আক্রমণ করলেও এ দিনও অবশ্য সাধারণ মানুষকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এসআইআর নিয়ে অমিত শাহকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এসআইআর নিয়ে অমিত শাহকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ভোট ঘোষণার তিন মাস আগে চালাকি করে বাংলায় এসআইআর করিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন মালদহের গাজোলের সভা থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও এ দিনও এসআইআর নিয়ে কাউকে ভয় না পাওয়ার আবেদন জানিয়ছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আশ্বাস, বাংলার কাউকে তিনি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেবেন না, কাউকে বাংলাদেশে পুশব্যাকও করতে দেওয়া হবে না৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফেব্রুয়ারি মাসে যেহেতু ভোট ঘোষণা হবে, তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে৷ এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন৷ যাতে এসআইআর না মানলে নির্বাচন বন্ধ করে দিয়ে সরকার ফেলে দেওয়া যায়৷ আর তা না হলে এসআইআর করে দেও৷ যতই চালাকি করো, চালাকি দিয়ে মহৎ কাজ হয় না৷ আমরা রুখে দেব, অধিকার আদায় করে ছাড়ব৷ বাংলাকে দখল করা যায় না হ্যাংলার দল৷ বাংলাকে দখল করতে হলে গণতন্ত্রের মাধ্যমে করো৷ মানুষ ভোট দিলে করো৷ আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের মা মাটি সরকার যতক্ষণ আছে কারও কোনও চিন্তা নেই৷ আমরা আপনাদের পাহারাদার৷’
advertisement
তবে এই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমন কি, অমিত শাহের উপরে নজর রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পরামর্শ দিতে শোনা গিয়েছে তাঁকে৷
advertisement
বিজেপি-র বিরুদ্ধে দখলদারির রাজনীতির অভিযোগ তুলে তৃণমূলনেত্রীর বার্তা, ‘সব দখল করছ৷ সারা ভারত দখল করেও লজ্জা হয় না৷ গণতান্ত্রিক পদ্ধতিতে দখল করো৷ কিন্তু জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থার কথা মনে পড়ে যায়৷ আর জরুরি অবস্থা জারি করলে সারা দেশের মানুষ আপনাদের ক্ষমা করবেন না৷ আজ ক্ষমতায় আছেন, কাল থাকবেন না৷’
advertisement
যদিও আত্মবিশ্বাসী তৃণমূলনেত্রী বলেন, ‘যতই চেষ্টা করো বিজেপি, বাংলা দখল করা দূর অস্ত৷ এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো৷ জেনে রেখে দেও, মানুষ তোমাদের সমর্থন করে না৷ বিহার আলাদা, বাংলা আলাদা৷ বিহার দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়৷ ইংরেজরা পারেনি তুমি তো কোন ছাড়৷ ছারপোকা দেখেছেন তো কামরায়, যতক্ষণ না মারবেন কামড়ে যাবে৷ রাজনৈতিক ভাবে ছারপোকাদের সরিয়ে দিতে হবে৷’
advertisement
এসআইআর নিয়ে বিজেপি-কে কড়া আক্রমণ করলেও এ দিনও অবশ্য সাধারণ মানুষকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিংয়ে যাবেন৷ নাহলে নাম কেটে দেবে ভোট দিতে পারবেন না৷ একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদেরও রাজ্যে ফিরে আসার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on SIR: 'ভোটের তিন মাস আগে এসআইআর ঘোষণা অমিত শাহের চালাকি!' মালদহের সভায় বিস্ফোরক মমতা
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement