advertisement

Mamata Banerjee: 'কোনও ভাগাভাগি নয়, উত্তর-দক্ষিণ মিলিয়েই বাংলা!' শিলিগুড়িতে বড় বার্তা মমতার

Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#শিলিগুড়ি: পৃথক উত্তরবঙ্গের দাবিকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি৷ বার বারই গোর্খাল্যান্ডের আবেগ কাজে লাগিয়ে উত্তরবঙ্গে রাজনৈতিক ফায়দা তুলেছে গেরুয়া শিবির৷ পঞ্চায়েত নির্বাচন এবং আগামী লোকসভা ভোটেও যে পৃথক উত্তরবঙ্গের দাবিই বিজেপি-র মূল অস্ত্র হবে, তা ভালোই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এই পরিস্থিতিতে শিলিগুড়িতে বিজয়না সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বলেন, 'উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়েই বাংলা৷ উত্তরবঙ্গে তো মনে হয় আমিই সবথেকে বেশি বার আসি৷ অন্তত দু' মাসে একবার তো আসতেই হয়৷' এর পরেই উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক নতুন সেতু সহ রাজ্য সরকার কী কী করেছে, তার খতিয়ানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও ভাগাভাগি নয়৷ সবাই ভালভাবে কাজ করুন৷  কোনও বঙ্গ ভঙ্গ নয়, আমরা চাই বঙ্গ সঙ্গ৷'
advertisement
আরও পড়ুন: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম!' সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার
advertisement
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পর্যটনের আরও প্রসার ঘটানোর উপরে জোর দেন৷ পাহাড়ে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পর্যটন কেন্দ্রগুলির আরও সম্প্রসারণ ঘটানো যায়, সে বিষয়েও তিনি জিটিএ চেয়ারম্যান অনীত থাপাকে প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
২০১১ সালে ক্ষমতায় এলেও উত্তরবঙ্গে বার বারই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে তৃণমূলকে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিপর্যয় হয় রাজ্যের শাসক দলের৷ কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল অনেকটাই ঘুরে দাঁড়ায়৷ কিন্তু তাতে আত্মতুষ্ট হতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়৷
কারণ পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে ফের একবার পৃথক উত্তরবঙ্গ, গোর্খাল্যান্ডের দাবি তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে পারে, তা তিনিই ভালই জানেন৷ তাই এখন থেকেই উন্নয়ন এবং সরকারি পরিষেবার মাধ্যমে বিজেপি-র এই রাজনৈতিক অস্ত্র ভোঁতা করে দিতে মরিয়া মমতা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: 'কোনও ভাগাভাগি নয়, উত্তর-দক্ষিণ মিলিয়েই বাংলা!' শিলিগুড়িতে বড় বার্তা মমতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement