advertisement

নির্বাচনের কারণে বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা নেওয়া বন্ধ, রণক্ষেত্র মালদা

Last Updated:

মহানন্দা, কালিন্দী, ফুলহার আর গঙ্গা নদীর জলের দাপটে গত বছরের শেষের দিকে ভেসে গিয়েছিল মালদা ৷ এরপরই সেই বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় মালদা জেলা পরিষদ ৷

#মালদা: মহানন্দা, কালিন্দী, ফুলহার আর গঙ্গা নদীর জলের দাপটে গত বছরের শেষের দিকে ভেসে গিয়েছিল মালদা ৷ এরপরই সেই বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় মালদা জেলা পরিষদ ৷  কিন্তু সোমবার সকালে আগাম নোটশ না দিয়েই সেই আবেদন জমা নেওয়া বন্ধ করে দেওয়ার অভিযোগে জেলা পরিষদের সামনে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষেরা ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল থেকেই জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষেরা ৷ গত শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ নির্বাচনের দিন ঘোষণার জন্যই সোমবার সকালে নোটিশ দিয়ে ফর্ম নেওয়া বন্ধ করে দেয় জেলা পরিষদ ৷ কিন্তু আগাম নোটিশ না দেওয়ার কারণে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিল কয়েকশো মানুষ ৷ সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন তারা ৷
advertisement
গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ এমনকী, পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে বিক্ষোভকারী জনতা ৷ পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যায় ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে নামান হয় ব়্যাফ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নির্বাচনের কারণে বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা নেওয়া বন্ধ, রণক্ষেত্র মালদা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement