advertisement

Malda News: সরকারি শৌচালয় ভেঙে জমি হাতানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে! প্রতিবাদ করায় জখম ২, উত্তেজনা মালদহের চাঁচলে

Last Updated:

Malda News: মালদহের চাঁচলে সরকারি শৌচালয় ভাঙচুরের অভিযোগ স্থানীয় এক পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে এসে আক্রান্ত দুই ব্যক্তি। হাঁসুয়ার কোপ তাদের প্রাণে মারার চেষ্টার অভিযোগ।

আহত আব্দুল মাতিন ও মোক্তার আলী
আহত আব্দুল মাতিন ও মোক্তার আলী
মালদহ, জিএম মোমিন: সরকারি শৌচালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা মালদহের চাঁচলে। ভাঙচুরের অভিযোগ স্থানীয় এক পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে এসে আক্রান্ত দুই ব্যক্তি। হাঁসুয়ার কোপ দিয়ে দুই ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে।
জানা গিয়েছে, আহতরা হলেন আব্দুল মাতিন ও মোক্তার আলী। বাড়ি চাঁচল থানার গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের এনায়েত নগর এলাকায়। প্রতিবাদকারী আহতদের অভিযোগ, রাতের অন্ধকারে সরকারি শৌচালয় আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেন স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী জিয়াউল হক। এই ঘটনা দেখে প্রতিবাদ করতে যান আব্দুল মাতিন ও মোক্তার আলী।
আরও পড়ুনঃ জেল ফেরত বন্দিদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে রাজ্য সরকার, সংশোধনাগারে আবাসিকদের মাশরুম চাষের প্রশিক্ষণ
প্রতিবাদ করার সময় মোবাইল নিয়ে ক্যামেরা করতে গেলে তাদের উপর চড়াও হয় পঞ্চায়েত সদস্যার স্বামী জিয়াউল হক ও তার দলবল। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যার স্বামী তার দলবলের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে জখম হন আব্দুল মাতিন ও মোক্তার আলী। গুরুতর জখম দুই জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় মোক্তার আলীকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোক্তার আলি। ঘটনায় আহতরা চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ আটজনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী জিয়াউল হক। এদিকে এই ঘটনার পর থমথমে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সরকারি শৌচালয় ভেঙে জমি হাতানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে! প্রতিবাদ করায় জখম ২, উত্তেজনা মালদহের চাঁচলে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement