advertisement

Malda News: অবিশ্বাস্য লক্ষ্যভেদ! সোনা জিতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করলেন বাংলার মেয়ে মন্দিরা রাজবংশী

Last Updated:

আগামিদিনে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার আগ্রহ রয়েছে তাঁর। ২০১৭ সাল থেকে তিরন্দাজিকে বেছে নিয়েছিলেন মন্দিরা। তারপরে পঞ্জাবে শুরু হয় পড়াশোনা এবং সেখানে প্রশিক্ষক অচিন কুমারের শুরু হয় তাঁর তিরন্দাজির পেশাগত প্রশিক্ষণ।

+
পদক

পদক হাতে মন্দিরা রাজবংশী

মালদহ: অসম রাইফেলসের হয়ে খেলায় অংশগ্রহণ করেছিলেন। ‌সোনা জিতে শুধুমাত্র অসম রাইফেলস নয়, গোটা মালদহ জেলার মুখ উজ্জ্বল করলেন মন্দিরা রাজবংশী‌। পেশায় অসম রাইফেলস কর্মী। অল ইন্ডিয়া পুলিশ গেমসে তিরন্দাজিতে প্রথম হয়েছেন তিনি।
পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের পীরগাই গ্রামে বাড়ি। কৃষক পরিবারের মেয়ে। বাবা পেশায় কৃষক। খেলাধূলা থেকেই শুরু হয় তাঁর জীবন গড়া। খেলাধূলার মাধ্যমে তাঁর জীবন গড়ার পথচলা শুরু হয়। কর্ম জীবনে তিরন্দাজিকে সঙ্গী করে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন শুরু হয়।
আগামিদিনে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার আগ্রহ রয়েছে তাঁর। ২০১৭ সাল থেকে তিরন্দাজিকে বেছে নিয়েছিলেন মন্দিরা। তারপরে পঞ্জাবে শুরু হয় পড়াশোনা এবং সেখানে প্রশিক্ষক অচিন কুমারের শুরু হয় তাঁর তিরন্দাজির পেশাগত প্রশিক্ষণ।
advertisement
advertisement
আরও পড়ুন: বিদ্যুৎ চুরি করছেন! সাবধান হয়ে যান! এবার কিন্তু কড়া পদক্ষেপ…সতর্কবার্তা জারি করল বিদ্যুৎ দফতর
ছোট থেকেই তার খেলাধূলার প্রতি আগ্রহ ছিল। তারপর ধীরে ধীরে বেড়ে ওঠা খেলাধূলার মাধ্যমেই। মন্দিরা রাজবংশী বলেন, ‘‘আমার এই সাফল্যর পিছনে পরিবারের যথেষ্ট সহযোগিতা রয়েছে। পরিবারের জন্যই আজ আমি এই পর্যায়ে খেলাধূলা করতে পারছি। আগামীতে আমার আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে খেলার স্বপ্ন রয়েছে। ছোটবেলা থেকেই আমি তিরন্দাজ খেলার প্রতি ঝুঁকে পড়ি।’’ বাবা রমেশ রাজবংশী বলেন, ‘‘মেয়ের এমন সাফল্যে আমরা খুব খুশি,গর্বিত। আগামীতে মেয়ে যেন আরও ভালভাবে এগিয়ে যায়, সেই কামনা করি। আন্তর্জাতিক স্তরের খেলার সুযোগ যেন পায় সেই সাফল্য কামনা করছি।’’
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড…চতুর্দিকে ছি ছি! পুরুষ রোবটের ‘হাতে’ মহিলার ‘শ্লীলতাহানি’…ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্কের ঝড়!
বেঙ্গালুরুতে কর্ণাটক পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় অল ইন্ডিয়া পুলিশ গেমসের। তিরন্দাজিতে অংশগ্রহণ করেন মন্দিরা রাজবংশী। অন্যান্য রাজ্যের সমস্ত খেলোয়াড়দের মুখোমুখি হয়ে লড়াই করেন। লড়াই শেষে বিজয়ী হয়ে তিরন্দাজিতে সোনার পদক অর্জন করেন তিনি।
advertisement
২০২২ সালে আসাম রাইফেলসে একজন কর্মী হিসেবে নিযুক্ত হন। তবে তাঁর জীবনের সাফল্যের পিছনে খেলাধূলার অবদান তাৎপর্যপূর্ণ। কর্মজীবন থেকেও বর্তমানে বিভিন্ন ন্যাশনাল হোক বা পুলিশ গেমস হোক প্রত্যেক খেলাতে অংশগ্রহণ করেন। আগামীতে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন রয়েছে তাঁর।
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: অবিশ্বাস্য লক্ষ্যভেদ! সোনা জিতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করলেন বাংলার মেয়ে মন্দিরা রাজবংশী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement