advertisement

মাঝরাস্তায় বসে সারাচ্ছিলেন টায়ারের পাংচার...! আচমকা ধেয়ে এল বেপরোয়া ডাম্পার! মুহূর্তে মর্মান্তিক পরিণতি ট্রাক চালক ও খালাসির

Last Updated:

Malda News: বালি বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় মাঝপথে গাড়ির পাংচার সারাতে গিয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চালক ও খালাসির।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের আত্মীয়রা
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের আত্মীয়রা
মালদহ: টায়ার সারানোই হল কাল, বালি বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় মাঝপথে গাড়ির পাংচার সারাতে গিয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চালক ও খালাসির। বৃহস্পতিবার ভোরবেলা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন জব্দুল শেখ (৩২) এবং ইনজামুল শেখ (১৮)। বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জের ষাড়দহ গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন একটা ট্রাকে করে সিউড়ি থেকে বালি বোঝাই করে দক্ষিণ দিনাজপুরের ইটাহার এলাকায় যাচ্ছিলেন চালক জব্দুল শেখ এবং খালাসি ইনজামুল শেখ।
advertisement
advertisement
যাওয়ার পথে মালদহের ইংরেজবাজারের বাধা পুকুর এলাকায় টায়ার লিক হয় ট্রাকের। এরপর ট্রাকের টায়ার পাংচার সরাই করার জন্য ট্রাকের নীচে বসে কাজ করছিলেন দুইজন। সেই সময় হঠাৎই বেপরোয়া একটি ডাম্পার গাড়ি ধাক্কা মারে ট্রাকে। ঘটনাস্থলে ট্রাকের পাংচার সারানোর সময় মৃত্যু হয় চালক ও খালাসির।
advertisement
পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা এলাকায়। এদিকে এই ঘটনার পর ঘাতক ডাম্পার গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাঝরাস্তায় বসে সারাচ্ছিলেন টায়ারের পাংচার...! আচমকা ধেয়ে এল বেপরোয়া ডাম্পার! মুহূর্তে মর্মান্তিক পরিণতি ট্রাক চালক ও খালাসির
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement