advertisement

Malda News: মালদহে আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার! গুলিবিদ্ধ অবস্থায় মিলল কয়লা ব্যবসায়ীর দেহ, খু*নের অভিযোগ পরিবারের

Last Updated:

Malda News: পরিবারের দাবি, গতকাল বিকেল ৪টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যবসায়ী। এরপর নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর খোঁজ না মেলায় কালিয়াচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। পরের দিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের পরিবারের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের পরিবারের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন
মালদহ, জিএম মোমিনঃ বিকেলে নিখোঁজের পর সকালে গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনা ঘিরে মালদহের কালিয়াচকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। সোমবার সকালে ইংরেজবাজার থানার কাটাগর এলাকার একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম ওবায়দুল্লা খান, তিনি পেশায় একজন কয়লা ব্যবসায়ী। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়।
পরিবারের দাবি, গতকাল বিকেল ৪টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর খোঁজ না মেলায় কালিয়াচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। এরপর মালদহের ইংরেজবাজার থানার কাটাগর এলাকায় একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও।
আরও পড়ুনঃ শীত মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়! এই আবহে শুরু বাঘ শুমারির কাজ, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন খুঁটিনাটি
পরিবারের দাবি, ওবায়দুল্লাকে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তবে কে বা কারা, কেন এই খুন করেছে তা এখনও পরিবারের সদস্যদের কাছে স্পষ্ট নয়। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানা ও কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার খবর পেয়ে মৃত ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মালদহে আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার! গুলিবিদ্ধ অবস্থায় মিলল কয়লা ব্যবসায়ীর দেহ, খু*নের অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement