advertisement

Mal River Accident: ১০ জনের প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক

Last Updated:

বিপদে রক্ষা করাই আমার কাজ, বলছেন মানিক। 

প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক
প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক
আবীর ঘোষাল, মালবাজার: মাল নদী দিয়ে বয়ে চলা স্রোত তখন টেনে নিয়ে যাচ্ছে অনেককে। আগে পরে না ভেবে জলে ঝাঁপ দেন এক ব্যক্তি। প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের মধ্যে ১০ জনকে রক্ষা করেন মানিক। তেসিমলা গ্রামপঞ্চায়েত এলাকার এই যুবকও মাল নদীর ধারে প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন। হঠাৎই হড়পা বানে চোখের সামনে মানুষগুলোকে ভেসে যেতে দেখে আর আশপাশে কিছু তাকিয়ে দেখেননি তিনি। সোজা ঝাঁপ মারেন জলের স্রোতে।
সেই মানিকের কথা এখন মুখে মুখে ঘুরছে ৷ মানিক হয়ে গেছে রিয়াল হিরো। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা রকম চর্চা। যদিও সেই সব থেকে অনেক দূরে মানিক। এদিন মালবাজারের ভাসান ঘাটে দাঁড়িয়ে মহম্মদ মানিক শোনাচ্ছিলেন, ‘‘প্রতিমা বিসর্জন দেখার জন্য বন্ধুদের সঙ্গে মালবাজারে এসেছিলাম। সেই সময় আচমকাই হড়পা বান আসে। অনেকে ভেসে যাচ্ছেন দেখে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে নামি।’’
advertisement
এর পর প্রায় ১০ জনকে উদ্ধার করেন মানিক। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের আঙুলও কেটে যায়। এরপরই দমকল কর্মীরা তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এখন মানিক ভাইরাল।
advertisement
advertisement
ডুয়ার্সের মালবাজার শহরের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চা বাগান এলাকা থেকে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে বিসর্জন দিতে আসেন এই মাল নদীতে। আর সেই বিসর্জন দেখতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৬-৮ হাজার মানুষ বুধবার এসেছিলেন বিসর্জন ঘাটে। হঠাৎই হড়পা বান আসে সে নদীতে। এরপরই জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় মানুষগুলোকে। এখনও অবধি বহু মানুষের খোঁজ নেই। অনেকে আবার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। মৃত্যুকে চোখের এতটা সামনে থেকে চাক্ষুষ করে কেউ কেউ আবার ভীত, কুঁকড়ে গিয়েছেন ভয়ে।- এদিন অনেকেই মানিকের  এই কীর্তির কথা শোনাচ্ছেন। যদিও মানিক বলছেন, বিপদে মানুষকে রক্ষা করতে না পারলে আমি মানুষ নই।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mal River Accident: ১০ জনের প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement