Malda News: চাষ করলে বিক্রি হয়ে যাচ্ছে জেলাতেই! হু হু করে বাড়ছে মালদহে এই চাষ
- Reported by:Harashit Singha
- Published by:Purnendu Mondal
Last Updated:
জেলার ভুট্টা বিক্রি হয়ে যাচ্ছে জেলাতেই। তাই এক মরশুম নয় তিন মরশুমেই ভুট্টা চাষ করছেন মালদহের কৃষকেরা।
মালদহ: বিগত কয়েক বছর আগেও ভুট্টা চাষে আগ্রহ ছিলনা মালদহের কৃষকদের। কিন্তু গত কয়েক বছর ধরে জেলায় তিন মরশুমে চাষ হচ্ছে ভুট্টা। শীতে অর্থাৎ রবি মরশুমে মালদহে ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এমনকি ক্রমশ কৃষকদের মধ্যে এই ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। কারণ হিসাবে কৃষি দফতরের কর্তারা জানান,মালদহে একাধিক ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। আর এতেই নতুন দিশা দেখাচ্ছে জেলার কৃষকদের।
পুরাতন মালদহের নারয়নপুরে এই ভুট্টা প্রক্রিয়াকরণ কারখানা চালু হওয়ায় জেলায় উৎপাদিত ভুট্টা কোথাও রফতানি হচ্ছে না। বরং অনান্য রাজ্য থেকে মালদহে ভুট্টা আমদানি হচ্ছে। স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, দাম ভাল মিলছে তাই কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহ বাড়াচ্ছেন। ভুট্টা চাষি শচীন মণ্ডল বলেন, আগে আমরা ভুট্টা চাষ করতাম না। ভুট্টা চাষে খরচ বেশি হলেও দাম ভাল পাওয়া যাচ্ছে। বিক্রি বাড়িতেই হয়ে যাচ্ছে। তাই আমরা এখন ভুট্টা চাষ করছি।
advertisement
advertisement
বর্তমানে তিনটি মরশুমে মালদহ জেলায় প্রায় চার লক্ষ ৮০ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি রবি মরশুমের জেলায় ভুট্টা চাষ হচ্ছে ২৮ হাজার হেক্টর জমিতে। গত মরশুমে চাষ হয়েছিল প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে। বিগত কয়েক বছর আগে শুধুমাত্র রবি মরশুমে মালদহে ভুট্টা চাষ হত ১৫-১৮ হাজার হেক্টর জমিতে।
advertisement
মালদহ জেলার কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, মালদহে একাধিক ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। এছাড়াও বয়লার মুরগির চাষের একটি খামার তৈরি হয়েছে। তাই জেলায় ভুট্টার চাহিদা বেড়েছে। গ্রীষ্ম ও বর্ষার মরশুমে চাষ হত ৫ থেকে ১০ হাজার হেক্টর জমিতে। এই দুই মরশুমেও বাড়ছে ভুট্টা চাষের চাষের প্রবণতা।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2024 3:44 PM IST









