advertisement

পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ, বাধা দেওয়ায় মহিলাকে ধারাল অস্ত্রের কোপ

Last Updated:

পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ। বাধা দেওয়ায় একেবারে রক্তারক্তি কাণ্ড।

#শিলিগুড়ি: পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ। বাধা দেওয়ায় একেবারে রক্তারক্তি কাণ্ড। বুধবার সকালে এই ঘটনায় শিলিগুড়ির সুভাষপল্লিতে হইহই পড়ে যায়। অভিযুক্তর নাম আদিত্য রায়। পেশায় টোটোচালক আদিত্যর বাড়িতে এদিন কাজ করতে আসেন ওই মহিলা। অভিযোগ কাজে যোগ দেওয়ার সময় পরিচারিকাকে শ্লীলতাহািনর চেষ্টা করে আদিত্য। ওই মহিলা চিৎকার করলেও তারস্বরে মিউজিক সিস্টেম চলায় ফ্ল্যাটের অন্য আবাসিকরা টের পাননি। বাধা দিতে গেলে পরিচারিকাকে চাকু দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘর রক্তে ভেসে যায়। আদিত্যর হাতেও কোপ লাগে। শেষমেশ ফ্ল্যাটের লোকজন দুজনকে উদ্ধার করে।
শিলিগুড়ি জেলা হাসপাতালে দুজন চিকিৎসাধীন। ওই মহিলার শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। অক্সিজেন দিতে হচ্ছে আদিত্যকে। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছেআদিত্য রায় তার স্ত্রীকে নিয়ে মাস পাঁচেক আগে ওই ফ্ল্যাটে ওঠেন। তার স্ত্রী সম্প্রতি বাপেরবাড়িতে যান। স্ত্রী না থাকার সুযোগে এমন কাজ আদিত্য করে বলে অনুমান প্রতিবেশীদের। ওই পরিচারিকা সম্প্রতি আদিত্যর বাড়িতে কাজ শুরু করেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ, বাধা দেওয়ায় মহিলাকে ধারাল অস্ত্রের কোপ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement