advertisement

Madhyamik Offbeat Story: সন্তান প্রসবের পরে 'লেবার রুম' ছেড়েই জীবন বিজ্ঞান পরীক্ষা! মাধ্যমিকে চমকে দিলেন পরীক্ষার্থী 'মা'

Last Updated:

Madhyamik Offbeat Story: সন্তান প্রসবের পরেই পরীক্ষার খাতা খুলে বসলেন মাধ্যমিক পরীক্ষার্থী মা।

 'লেবার রুম' ছেড়েই জীবন বিজ্ঞান পরীক্ষা
'লেবার রুম' ছেড়েই জীবন বিজ্ঞান পরীক্ষা
মালদহ: সন্তান প্রসবের পরেই পরীক্ষার খাতা খুলে বসলেন মাধ্যমিক পরীক্ষার্থী মা। সূত্রের খবর, প্রসবের ৩৫ মিনিটের মাথায় পরীক্ষা দিতে বসে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ প্রসব ব্যথা নিয়ে হাতিমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ গাজলের হাতিমারি গ্রামীণ হাসপাতালে কন্যা সন্তান প্রসব করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।
এই পর্যন্ত শুনলে চমক না লাগলেও এরপরের ঘটনা নিঃসন্দেহে চমকপ্রদ। জানা যায়, কন্যা সন্তান প্রসবের ৩৫ মিনিটের মাথায় লেবার রুম থেকে বেরিয়েই মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় বসেন ওই পরীক্ষার্থী।
advertisement
advertisement
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিযেছে, ওই পরীক্ষার্থীর নাম নার্গিস পারভিন( ১৭) । বাড়ি গাজোল থানার রামনগরের কুতুবপুর এলাকায়। পুখুরিয়া থানার সম্বলপুর অঞ্চল হাইস্কুলের ছাত্রী নার্গিস। সুলতানগঞ্জ হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল সে। মঙ্গলবার হঠাৎ সকাল থেকে প্রসব যন্ত্রণা ওঠে। সকাল ছ’টা নাগাদ ভর্তি করা হয় হাতিমারী গ্রামীণ হাসপাতালে। এরপর পরীক্ষার ৩৫ মিনিট আগে কন্যা সন্তান প্রসব করেন নার্গিস। এরপরেই পরীক্ষায় বসেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী
advertisement
গোপাল সুত্রধর
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik Offbeat Story: সন্তান প্রসবের পরে 'লেবার রুম' ছেড়েই জীবন বিজ্ঞান পরীক্ষা! মাধ্যমিকে চমকে দিলেন পরীক্ষার্থী 'মা'
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement