Lok Sabha Election Voting Live: দ্বিতীয় দফায় রাজ্যে ভোট পড়ল ৭৬.০৭%
Last Updated:
2nd Phase Lok Sabha Election 2019 Voting Live Updates: ১১ টি রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫ আসনে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ৮ আসনে আজ নির্বাচন।
আজ দ্বিতীয় দফার লোকসভা ভোট। ১১ টি রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫ আসনে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ৮ আসনে আজ নির্বাচন। বিহারের ৫ টি আসন, তামিলনাডুর ৩৮ টি, কর্নাটকের ১৪ টি আসনে আজ ভোটগ্রহন। দ্বিতীয় দফায় ভোট অসম, ছত্তীসগড়, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরিতে। তামিলনাড়ুর ভেলোরে বিধিভঙ্গের অভিযোগে ভোট বাতিল হয়েছে। এছাড়াও পূর্ব ত্রিপুরায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে ২৩ এপ্রিলে।
বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ৭৬.০৭% ৷ দার্জিলিঙে ভোট পড়েছে ৭২.১৪% ৷ জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮২.৭৬% ৷ রায়গঞ্জে ভোট পড়েছে ৭৩.৩১% ৷
Location :
First Published :
Apr 18, 2019 8:01 AM IST








