Dooars: আচমকা ঘাড়ের উপরে লাফিয়ে পড়ল লেপার্ড! গরু চড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, গুরুতর জখম ব্যক্তি
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Leopard Attack: গরু ধরতে না পেরে মালিকের উপর আক্রমণ করল লেপার্ড। চিৎকার শুনে আহত মালিককে গ্ৰামের বাসিন্দারা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। এদিন বিকেলে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে মডেল ভিলেজের কাছে গরু চড়াতে গিয়ে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হন ওই ব্যক্তি।
জলপাইগুড়ি: গরু ধরতে না পেরে মালিকের উপর আক্রমণ করল লেপার্ড। চিৎকার শুনে আহত মালিককে গ্ৰামের বাসিন্দারা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। এদিন বিকেলে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে মডেল ভিলেজের কাছে গরু চড়াতে গিয়ে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হন ওই ব্যক্তি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বামনডাঙ্গা চাবাগানের ১৮ নং লাইনের বাসিন্দা বাবুরাম ওঁরাও নামে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি, মডেল ভিলেজের কাছে গরু চড়াতে গিয়ে ছিল। সেই সময় পাশের ঝোপ থেকে আচমকাই একটি লেপার্ড বেড়িয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পিঠে কোমরে ও বুকে থাবা বসিয়ে দেয়।
আরও পড়ুনঃ বাংলাতেই লুকিয়ে ছোট্ট ‘নিউজিল্যান্ড’! কোথায় জানেন? এত রূপ বসন্তে…! হোলির ছুটিতে ঘুরে আসুন
চিৎকার শুনে মডেল ভিলেজের বাসিন্দারা ছুটে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে চিতাবাঘটি ভয় পেয়ে তাকে ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রাই তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2025 9:51 PM IST









