advertisement

ছাগল চুরি করে পালাচ্ছিল! চোর ধরতে গিয়ে চোখ কপালে গ্রামবাসীদের

Last Updated:

Cheetah- বাসিন্দারা দাবি করেছেন, বনকর্মীদের নিয়মিত টহলদারি এবং চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর দাবী জানিয়েছে।

লেপার্ড
লেপার্ড
জলপাইগুড়ি: গভীর রাতে ঘরের দেয়াল ভেঙে চুরি করার চেষ্টা করল ছাগল। কিন্তু আর সেই ছাগল উঠিয়ে নিতে ব্যর্থ হল চোর! এতে আতঙ্ক গোটা এলাকায়।
ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া ভগতপাড়া এলাকায় রাতে চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়িয়েছে। হঠাৎ বাড়ির ছাগলের ঘরের বেরা ভেঙে চিতাবাঘটি ভিতরে প্রবেশ করে এবং একটি ছাগলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন- মুকুটে জুড়ল সোনার পালক, জাতীয় স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় জয়জয়কার শ্রেয়ার
স্থানীয় বাসিন্দা কণিকা রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। ভগতপাড়া এলাকা গরুমারা জঙ্গল সংলগ্ন এবং কিছু ছোট চা বাগানের পাশে অবস্থিত। এই অঞ্চলে হাতি ও চিতাবাঘের উপদ্রব নতুন কিছু নয়, তবে সম্প্রতি এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- শীতের দিন শেষ? আবহাওয়ার খামখেয়ালিপনায় কবে থেকে গরম পড়বে জানিয়ে দিল হাওয়া অফিস
বাসিন্দারা দাবি করেছেন, বনকর্মীদের নিয়মিত টহলদারি এবং চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর দাবী জানিয়েছে। এলাকায় বনদফতরের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি, এলাকাবাসীর চিতাবাঘের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আরও সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছাগল চুরি করে পালাচ্ছিল! চোর ধরতে গিয়ে চোখ কপালে গ্রামবাসীদের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৬ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement