advertisement

Viral Pizza: চা নয়, এবার মাটির ভাঁড়ে মিলছে পিৎজা! দাম এত কম যে চমকে যাবেন! রইল ঠিকানা

Last Updated:

Viral Pizza: দোকানের কর্ণধার সুশান্ত গোপ জানান, কোচবিহারে আগে কোথাও কুলহাদ পিৎজা কোথাও পাওয়া যেত না। তবে তাঁরা সর্বপ্রথম দুর্গা পুজোর সময় প্রথম এই খাবারটি।

+
কুলহাদ

কুলহাদ পিৎজা

কোচবিহার: সন্ধে নামলেই ফাস্ট ফুডের দোকানের সামনে জমে যায় ভিড়। তবে বর্তমানে সারাটা দিনই কমবেশি এই পরিস্থিতি চলে বিভিন্ন ক্যাফে রেস্তরাঁগুলিতে। কোচবিহারের এক নতুন ক্যাফে রেস্তরাঁ এক নতুন খাবার নিয়ে এল কোচবিহারে। খাদ্যরসিক বাঙালির অন্যতম একটি প্রিয় খাদ্য হল পিৎজা। অবসরে হোক কিংবা বিকেলে প্রিয়জনের সঙ্গে রেস্টুরেন্টে পিৎজা উপভোগের আনন্দই আলাদা।
আট থেকে আশি সকলের এই পিৎজা দারুণ প্রিয় একটি খাবার। তবে এবার সাধারণ কোনও পিৎজা নয়। কোচবিহার জেলাতেও পাওয়া যাচ্ছে ‘কুলহাদ পিৎজা’। মাত্র ৬০ টাকা মূল্যেই মিলবে আপনার পছন্দের এই খাবার। চোখের সামনেই লোভনীয় পিৎজা বানিয়ে শহরবাসীর মনজয় করছেন এই দোকান।
advertisement
advertisement
দোকানের কর্ণধার সুশান্ত গোপ জানান, কোচবিহারে আগে কোথাও কুলহাদ পিৎজা কোথাও পাওয়া যেত না। তবে তাঁরা সর্বপ্রথম দুর্গা পুজোর সময় প্রথম এই খাবারটি। এই পিৎজা খেতে বাচ্চারা খুব পছন্দ করে। তবে এর দাম মাত্র ৬০ টাকা রাখা হয়েছে। তবে শুধু বাচ্চারাই নয়, বড়রাও খেতে পছন্দ করেছেন এই পিৎজা।
প্রতিদিন এই পিৎজার টানে দোকানে রীতিমতো ভিড় লেগেই থাকছে। দোকানে আসা একজন ক্রেতা বিকাশ পিনচা জানান, তিনি প্রায় প্রতিদিন আসেন এই দোকানে এই পিৎজা খেতে। এই পিৎজার স্বাদ একদম অতুলনীয়। এখানে ভেজ কিংবা ননভেজ দুই ধরনের কুলহাদ পিৎজা পাওয়া যায়। দামও খুবই কম।
advertisement
ক্যাফে রেস্তরাঁর রাধুনী তাপস অধিকারী জানান, তিনি ছোটো থেকেই বহু রেস্তরাঁয় কাজ করেছেন। তাই হঠাৎ করেই তাঁর মাথায় এই পিৎজা বানানোর কথা মাথায় আসে। এছাড়া আগে কোচবিহারে কোথাও এই পিৎজা পাওয়া যেত না। তাই মানুষের আগ্রহ বেশ রয়েছে এই পিৎজার প্রতি। দিনের পর দিন বহু মানুষ এই পিৎজা খেতে ভিড় জমাচ্ছেন তাঁদের দোকানে।
advertisement
খুব অল্প দিনের মধ্যেই জেলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বিশেষ কুলহাদ পিৎজা। স্বল্প দামে আকর্ষণীয় এই পিৎজা স্বাদের দিক থেকে অতুলনীয় এটুকু বলাই যায়।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Pizza: চা নয়, এবার মাটির ভাঁড়ে মিলছে পিৎজা! দাম এত কম যে চমকে যাবেন! রইল ঠিকানা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement