advertisement

লকডাউন চলছে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল সমতলের এই শহর থেকে!

Last Updated:
#শিলিগিড়ি: গোটা দেশেই চলছে লক ডাউন । করোনা আতঙ্কে এখন গৃহবন্দী গোটা দেশই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ,ময়ূর, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে ।
কিছুদিন আগেই গোটা হিমালয়ান রেঞ্জটা দেখা গিয়েছিল হিমাচল প্রদেশের জলন্ধর থেকে । সেই অনাবিল সুন্দর ছবিতে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া । এবার পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঙ্গনজঙ্ঘার দেখা মিলল শিলিগুড়ি শহর থেকে ।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লকডাউন চলছে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল সমতলের এই শহর থেকে!
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement