Jalpaiguri News: টোটোকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলকার! আহত স্কুল পড়ুয়া, প্রশ্নের মুখে চালক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়িতে টোটোকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলকার। আহত এক ছাত্র। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশ তলার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
জলপাইগুড়ি, শান্তনু কর: জলপাইগুড়িতে টোটো রিক্সাকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পুলকার। আহত এক ছাত্র। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশ তলার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্কুলে যাওয়ার পথে অঘটন। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার পথে টোটো রিক্সাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পুলকারটি। এরপরেই রাস্তার পাশে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। গাড়িতে বেশ কয়েক জন স্কুল পড়ুয়া ছিল। গাড়ির সামনের কাঁচ ভেঙেচুরে গিয়েছে। পড়ুয়াদের মধ্যে এক ছাত্রের কানের পাশে আঘাত লেগেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
advertisement
আরও পড়ুনঃ চিলাপাতা জঙ্গলের রাস্তায় আতঙ্ক! এই বুঝি বেরিয়ে এল…! স্কুলে যেতে ভয় পড়ুয়াদের, দলবেঁধে যাতায়াত
advertisement

ভেঙেচুরে গিয়েছে গাড়ির সামনের কাঁচ
তবে ছাত্রের চোট তেমন গুরুতর নয়। এই ঘটনার পর ভ্যান গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় জটলা তৈরি হয়। বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত বলে আশঙ্কা করছেন সকলে। কপালজোরে অল্পের উপর দিয়ে ঝুঁকি পেরিয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রক্ষায় ৫০০ ফুট আলপনা, বসিরহাটে মহাযজ্ঞ! ফুটবল কাপ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে উত্তর এড়িয়ে যান পুলকার চালক।
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
Dec 05, 2025 2:18 PM IST









