Jalpaiguri News: লাইনের ইলেকট্রিক খুঁটিতে ঝুলে রয়েছে ওটা কী? জলপাইগুড়িতে সকাল থেকে বড় চাঞ্চল্য
- Reported by:SUROJIT DEY
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jalpaiguri News: শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ৫ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়।
জলপাইগুড়ি: রেলের বিদ্যুতের খুঁটির সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে যুবক। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ৫ নম্বর গুমটি সংলগ্ন এলাকায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, মৃত যুবকের নাম রাজা দাস। ২৭ বছর বয়স্ক ওই যুবক পার্শ্ববর্তী নিউটাউনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ঘটনার খবর জানাজানি হতেই অসংখ্য মানুষের ভিড় জমে যায় সেখানে।
আরও পড়ুন: কমিশনের শূন্যপদে নিয়োগ, দেশের নতুন জোড়া নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমার
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশের কর্মীরা। আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রেলের বিদ্যুতের খুঁটি থেকে মৃতদেহটি উদ্ধার করে দমকল বাহিনী। জানা গিয়েছে মৃত যুবক শ্রমিকের কাজ করতেন। অবসর সময়ে টোটো চালাতেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: মাথায় গুরুতর চোট, বাড়িতে ফিরলেও নির্দিষ্ট একটি কাজ কিছুতেই করতে পারবেন না মমতা! কড়া নির্দেশ ডাক্তারদের
খবর পেয়ে ঘটনাস্থলে আসে তাঁর পরিবারের সদস্যরা। শোকে ভেঙে পড়েন তাঁরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2024 11:07 AM IST









