advertisement

Jalpaiguri News: চাঁদার জুলুম থেকে বাদ গেল না পুলিশও! ইট মেরে ফাটিয়ে দিল মাথা

Last Updated:

অনেক সময়ই দেখা যায় রাস্তা আটকে চাঁদা চাওয়া হচ্ছে। চাঁদা না দিলে গাড়িকে যেতে দেওয়া হয় না এমন ছবিও দেখা যায়। কিন্তু জলপাইগুড়িতে যা হল তা অবিশ্বাস্য। চাঁদা তোলার সময় আহত হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

আক্রান্ত জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)
আক্রান্ত জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)
জলপাইগুড়ি: চাঁদা নিয়ে নানা সময় নানা গন্ডোগোলের চিত্র ধরা পড়ে। অনেক সময়ই বাড়তি চাঁদার দাবি তোলে অনেকে। কখন কখন বাধ্য করা হয়য় সাধ্যের বাইরে গিয়ে চাঁদা দেওয়ার জন্য।  রাস্তার উপরেও চলে চাঁদার জুলুম। অনেক সময়ই দেখা যায় রাস্তা আটকে চাঁদা চাওয়া হচ্ছে। চাঁদা না দিলে গাড়িকে যেতে দেওয়া হয় না এমন ছবিও দেখা যায়। কিন্তু জলপাইগুড়িতে যা হল তা অবিশ্বাস্য।
চাঁদা তোলার সময় আহত হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন। সেই সময় আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক চাঁদা তুলছিলেন।
advertisement
advertisement
অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি চাঁদার জন্য দাঁড় করানো হয়। পরিস্থিতি বুঝে অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁর উপরে আক্রমণ করা হয়। দেহ রক্ষীর জন্য গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ-সহ তার দেহরক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চাঁদার জুলুম থেকে বাদ গেল না পুলিশও! ইট মেরে ফাটিয়ে দিল মাথা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement