advertisement

এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা, উৎসবের উচ্ছ্বাস ছেড়ে সেখানে কী চলছে দেখুন

Last Updated:

Bhai Phota 2025: বন্যার ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি, তাই ভাইফোঁটাতেও নেই হাসির আলো, দীপাবলির আলোও ফিকে। জলপাইগুড়ির বন্যাদুর্গত গ্রামগুলিতে ভাইফোঁটার হাসিও যেন নিভে গিয়েছে।

+
ভাইফোঁটার

ভাইফোঁটার অপেক্ষায় দুই খুদে

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে দেখা গেল ‘অন্যরকম’ ছবি। ঘরের চাল বাঁধতে ব্যস্ত ভাইয়েরা! উৎসবের দিনে কেমন আছে বন্যা দুর্গত গ্রামগুলি? ভ্রাতৃদ্বিতীয়ায় সেখানে এবার উৎসবের রঙ নেই। বন্যার ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি, তাই ভাইফোঁটাতেও নেই হাসির আলো, দীপাবলির আলোও ফিকে। জলপাইগুড়ির বন্যা দুর্গত গ্রামগুলিতে ভাইফোঁটার হাসিও যেন নিভে গিয়েছে।
প্রতিবছর যেখানে ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দিতেন, সেখানে এই বছর সারা গ্রামজুড়ে সেই উৎসবের উচ্ছ্বাস নেই। ময়নাগুড়ির বেদগাড়া, চারেবাড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা সহ বন্যা বিধ্বস্ত এই অঞ্চলগুলিতে ভাইফোঁটা এখন বিলাসিতা। এমনটাই জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা। কারণ ভাইফোঁটার আয়োজনের জন্য উঠোনই যে আর নেই! প্রতি বছর যে উঠোনে প্রদীপ জ্বালিয়ে ভাইফোঁটার আয়োজন হত, সেই উঠোন আজ বিলীন হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে ছাউনি, মানুষ এখনও আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে বা তাঁবুর তলে।
advertisement
আরও পড়ুনঃ বসার সময় নেই, অর্ডারের পর অর্ডার! বেলাকোবার চমচমে আছে ওপার বাংলার গন্ধ! ভাইফোঁটার বাজারে চাহিদা তুঙ্গে
স্থানীয় কণিকা দেবী জানালেন, “ভাইফোঁটার দিন এলেও মন খারাপ। ঘরটাই যখন নেই, ফোঁটা দেব কোথায়?” পাশ থেকে যোগ করেন তাঁর প্রতিবেশী, “এই বছর ভাইয়েরা ফোঁটার চেয়ে বেশি ব্যস্ত ঘরের চাল বানাতে। আগে ঘর, তার পরে উৎসব।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মনের কোণে একরাশ চাপা কষ্ট স্পষ্ট। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গত গ্রামগুলিতে ত্রাণসামগ্রী ও খাবার পাঠালেও, উৎসবের আনন্দ ফিরিয়ে আনার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। বন্যার ক্ষত যেন এখনও তাজা, জীবনের প্রতিটি কোণায় তার ছাপ স্পষ্ট। তবুও আশা ছাড়ছেন না কেউ। গ্রামের প্রবীণরা বলছেন, “আগামী বছর আবার সবাই এক উঠোনে বসে ফোঁটা দেবে, আবার ফিরবে হাসি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা, উৎসবের উচ্ছ্বাস ছেড়ে সেখানে কী চলছে দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement