advertisement

Kali Puja 2025: জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন

Last Updated:

কুম্ভ মেলার সেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া আইআইটি সাধুবাবা, রুদ্রাক্ষ বিক্রেতা মোনালিসার দেখা মিলবে এবার জলপাইগুড়িতে!

+
কালীপুজোর

কালীপুজোর থিম কুম্ভ মেলা

জলপাইগুড়ি, সুরজিৎ দে: কুম্ভ মেলার সেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া আইআইটি সাধুবাবা, রুদ্রাক্ষ বিক্রেতা মোনালিসার দেখা মিলবে এবার জলপাইগুড়িতে! আসন্ন কালীপুজো দুর্দান্ত চমক দর্শণার্থীদের জন্যে। কোথায় দেখা মিলবে জানার জন্যে মুখিয়ে রয়েছেন তো?
আসলে এ বছর কুম্ভ মেলার ঘ্রাণ ছড়াবে উত্তরবঙ্গে! ধুপগুড়ির বৈরাতিগুড়ি সর্বজনীন শ্রী শ্রী কালীপুজো মণ্ডপে এই বর্ষের থিম ‘কুম্ভ ২০২৫’। জলপাইগুড়ির অন্তর্গত ধুপগুড়িতে মণ্ডপে থাকছে রুদ্রাক্ষ বিক্রেতা ‘মোনালিসা’ থেকে শুরু করে আইআইটি বাবা কিংবা সাধু সমাজের জীবনচিত্র। বিস্তারিত বললে বলতেই হয় এবার কালীপুজোর আলোয় ভাসবে সঙ্গমের পবিত্রতা, ভাইরাল হওয়া রুদ্রাক্ষ বিক্রেতা নারী মোনালিসা ওরফে মোনা, আইআইটি বাবা, ছাই মাখা সাধুদের জীবন আর ধর্মীয় আধ্যাত্মিকতার এক অন্যরকম অনুভব। মণ্ডপে ঢুকলেই যেন মনে হবে আপনি পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে। একদিকে গঙ্গা–যমুনা–সরস্বতীর মিলনস্থল।
advertisement
advertisement
অন্যদিকে কুম্ভের জনজোয়ার…সবই ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পী ও থিম নির্মাতারা। আইআইটি সাধুর বাবা কিংবা একহাত উঁচু করে থাকা সন্ন্যাসী, ছাইয়ে মোড়া তপস্বী, কাটার বিছানায় শুয়ে থাকা সাধু কিংবা রুদ্রাক্ষ বিক্রি করা ‘মোনালিসা’…যাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তারা থাকছেন ভাস্কর্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, “আমরা চেয়েছিলাম কালীপুজোর মণ্ডপে আধ্যাত্মিকতার রঙ মিশিয়ে কিছু ভিন্ন চিন্তা আনতে। কুম্ভ মেলা ধর্মীয় অনুষ্ঠান তো বটেই সঙ্গে মানুষের মিলনের প্রতীকও। সেই ভাবনাটাই আমরা তুলে ধরেছি।” বৈরাতিগুড়ি ক্লাব বরাবরই অভিনব থিমের জন্য পরিচিত। রঙিন আলো, নদীর স্রোত, সাধুদের মূর্তি আর আধ্যাত্মিক সঙ্গীতের মেলবন্ধনে এবছর এই কালীপুজো হবে দর্শনার্থীদের জন্য এক অন্য অভিজ্ঞতা। দূর থেকে আসা দর্শনার্থীদের কাছে জলপাইগুড়ির এই থিমই হতে চলেছে বড় আকর্ষণ। সত্যিই, এ যেন উত্তরবঙ্গের মাটিতে এক অনন্য ‘সঙ্গম’!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement