advertisement

পুকুরে নামতেই ছিটকে পড়লেন দুই জন! ভরা বর্ষায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি!

Last Updated:

পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া গ্রামে।

পুকুরে স্নানে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই ব্যক্তির
পুকুরে স্নানে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই ব্যক্তির
জিএম মোমিন, মালদহ: পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া গ্রামে। জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির নাম সাইফুদ্দিন মহালদার (৪০) এবং সালেক শেখ (৬০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটে নাগাদ গ্রামের একটি পুকুরে স্নান করতে যান দুই ব্যক্তি। ওই পুকুরেই জল দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক মোটর লাগানো ছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান, মোটরের বৈদ্যুতিক তার শর্ট সার্কিট হয়ে যায় এবং পুকুরের জলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
সেই কারণেই ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের।‌ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ। দেহ দুটি উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠান হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুকুরে নামতেই ছিটকে পড়লেন দুই জন! ভরা বর্ষায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি!
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement