advertisement

বিপাকে শিলিগুড়ির ব্যবসায়ী! আবাসন ও গোডাউনে চলছে আয়কর অভিযান, ভিন রাজ্যের সম্পত্তিতেও হানা

Last Updated:

একযোগে ওই ব্যবসায়ীর ভিন রাজ্যের প্রপার্টিতেও চলছে আয়কর হানা। ওই ব্যবসায়ীর কর্মীদের জেরা চালাচ্ছেন আয়কর কর্তারা। সূত্রের খবর, পটনা থেকে আয়করের দফতরের কর্তারা অভিযান চালাচ্ছে।

News18
News18
শিলিগুড়ি: বিহারের কিসানগঞ্জের ব্যবসায়ীর অফিস, হোটেল, চা ফ্যাক্টরিতে হানা দিল আয়কর। একইভাবে শিলিগুড়ির খালপাড়ার নেহরু রোডে ওই ব্যবসায়ীর আবাসন ও গোডাউনে চলছে আয়কর অভিযান। সঙ্গে রয়েছে আধাসেনাও। একযোগে ওই ব্যবসায়ীর ভিন রাজ্যের প্রপার্টিতেও চলছে আয়কর হানা। ওই ব্যবসায়ীর কর্মীদের জেরা চালাচ্ছেন আয়কর কর্তারা। সূত্রের খবর, পটনা থেকে আয়করের দফতরের কর্তারা অভিযান চালাচ্ছে।
advertisement
সম্প্রতি পোল্ট্রি, খাদ‍্যপ্রক্রিয়াকরণ-সহ একাধিক সংস্থার নামে ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রতারণা করে ইডি জালে ধরা পড়ে ব‍্যবসায়ী হরিশ বাগলা। অভিযোগ, নিজের ও স্ত্রীর নামে ব‍্যাঙ্ক থেকে ১৯০ কোটি টাকার বেশি ঋণ নেন তিনি। Amrit feeds limited-সহ প্রায় ৩০ টি সংস্থার হদিশ মিলেছে। যে সংস্থাগুলোর নামে ঋণ তুলে প্রতারণা করেছেন এই ব‍্যবসায়ী। ব‍্যাঙ্কের তরফে অভিযোগ হয়েছিল, তারই তদন্তে নামে ইডি। তারপরেই যশোর রোডে অভিজাত আবাসন থেকে গ্রেফতার হন। একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব‍্যাঙ্কশাল কোর্টের মুখ‍্য বিচারকের।
advertisement
অভিযোগ, ১০২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ভুয়ো সংস্থার নামে খোলা হয়েছে। যেখানে হরিশ বাগলা নিজের পরিচিতদের ডিরেক্টর বা ম্যানেজার করে রেখেছেন। এই সংস্থাগুলোর নামে ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা অন‍্যত্র সম্পত্তি কেনার ক্ষেত্রে লগ্নি হয়েছে বলে খবর। ৮০টি সম্পত্তির ডিড পাওয়া গেছে। যেগুলো ভুয়ো সংস্থার নামে কেনা হয়েছে। যার আসল মালিক হরিশ। তারপরে ফের একই ঘটনা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিপাকে শিলিগুড়ির ব্যবসায়ী! আবাসন ও গোডাউনে চলছে আয়কর অভিযান, ভিন রাজ্যের সম্পত্তিতেও হানা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement