advertisement

করোনা দাপটের মধ্যেই রাজ্যে সোয়াইন ফ্লু-র আশঙ্কা, শুয়োর ধরার অভিযান শুরু হল

Last Updated:

শুয়োর ধরার অভিযান চলবে। পাশাপাশি সোয়াইন ফ্লু রুখতে নিকাশি নালা পরিস্কার, জঞ্জাল সাফাইয়ের কাজও হবে ধারাবাহিকভাবে।

#জলপাইগুড়ি: কোন দাগের মালিক কে? দাগি শুয়োরের মালিক খুঁজতে এবার পুলিশের সাহায্য চাইল জলপাইগুড়ি পুরসভা। সোয়াইন ফ্লু রুখতে জেলা স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা পেতেই শুয়োর ধরার অভিযানে নামল পুরসভা।
একে করোনার দাপট। তার মধ্যেই সোয়াইন ফ্লু ছড়ানোর আশঙ্কার কথা শুনিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। সতর্কবার্তা পেতেই নড়েচড়ে বসে জলপাইগুড়ি পুরসভা। শুরু হয় শুয়োর ধরা অভিযান। ধরাও পড়ে বেশ কয়েকটি শুয়োর। তাদের কারও কান কাটা। তো কারও আবার গায়ে কাটা দাগ।
নিজের শুয়োর চেনার জন্য দাগ কেটে অন্তরালে থাকা শুয়োরের মালিকদের খুঁজে বের করতে পুলিশের সাহায্য চাইল জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তথা আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়ের কথায়, সংকটের এই সময়ে যারা শুয়োরের ব্যবসা করতে গিয়ে শহরকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, তাদের শাস্তি হওয়া দরকার।
advertisement
advertisement
এই অভিযান চলবে। পাশাপাশি সোয়াইন ফ্লু রুখতে নিকাশি নালা পরিস্কার, জঞ্জাল সাফাইয়ের কাজও হবে ধারাবাহিকভাবে। জানিয়েছেন প্রশাসনিক বোর্ডের সদস্য।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করোনা দাপটের মধ্যেই রাজ্যে সোয়াইন ফ্লু-র আশঙ্কা, শুয়োর ধরার অভিযান শুরু হল
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement