advertisement

Alipurduar News: শীতের ভোরে চা বাগানে হাতির তাণ্ডব, তছনছ শ্রমিক মহল্লা

Last Updated:

কুয়াশা ঘন ভোরে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে চার চা শ্রমিকের বাড়ি, আহত হয়েছেন একজন

প্রতিকী
প্রতিকী
আলিপুরদুয়ার: ডুয়ার্সে হাতির তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে। আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক চা শ্রমিকরা। কুয়াশা ঘন ভোরে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে চার চা শ্রমিকের বাড়ি, আহত হয়েছেন একজন। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভার্নোবাড়ি চা বাগান শীতের ভোররাতে হাতির তাণ্ডবে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতি এসে চা বাগানের বাসিন্দা কুন্দন গোয়ালা, সঞ্জয় কুজুর, ললিত ওরাঁও ও নীলু কুজুর এই চার শ্রমিকের ঘর ও ধনেশ্বর ওঁরাওয়ের দোকান তছনছ করে দেয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হাতির তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা সূত্রধর। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নিয়মমাফিক আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। আহত ব‍্যক্তি লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানান, আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি। কুয়াশাঘেরা রাতে কখন হাতির দল চলে আসে বোঝা যায় না। আমাদের সতর্ক নজর রয়েছে।
advertisement
অনন্যা দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: শীতের ভোরে চা বাগানে হাতির তাণ্ডব, তছনছ শ্রমিক মহল্লা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement