advertisement

Hornets Bite : বাড়ি থেকে বেরিয়েছিলেন হাসিমুখে, ঝাঁকে ঝাঁকে ঘিরে ধরল ভিমরুল! আর ঘরে ফেরার সুযোগ পেলেন না প্রৌঢ়

Last Updated:

Hornets Bite : ভিমরুলের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ দিনাজপুরের করদহ গ্রামের ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম আদিত্য কুমার হালদার। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : শারদীয়ার আমেজ শেষ হতে না হতেই এ কি পরিণতি! ভিমরুলের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহ গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আদিত্য কুমার হালদার(৫০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহ গ্রামে।
এদিন দুপুর নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ।
সূত্রের খবর, গ্রামের রাস্তা দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ অনেকগুলি ভিমরুল লাগাতার কামড়া দেয় ওই ব্যক্তিকে।
advertisement
advertisement
ভিমরুলের কামড়ে তাঁর সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তবে, হঠাই করে কোথা থেকে একগুচ্ছ ভিমরুল এসে ওই ব্যক্তিকে আক্রমণ করল তা জানা নেই কারোর। এরপরেই ওই ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা চলাকালীন এদিন মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনার পরেই করদহ এলাকায় ভীমরুলের ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে ওই ব্যক্তির মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hornets Bite : বাড়ি থেকে বেরিয়েছিলেন হাসিমুখে, ঝাঁকে ঝাঁকে ঘিরে ধরল ভিমরুল! আর ঘরে ফেরার সুযোগ পেলেন না প্রৌঢ়
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement