Heavy Rainfall at North Bengal: ধসে চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০! টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Heavy Rainfall at North Bengal: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। ধসে চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০! জিটিএ সূত্রে এমনটাই জানিয়েছে। মানেভঞ্জনে ৩ জনের ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে।
দার্জিলিং: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। ধসে চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০! জিটিএ সূত্রে এমনটাই জানিয়েছে। মানেভঞ্জনে ৩ জনের ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে। এখোনও উদ্ধারকাজ চলছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা প্রশাসনের।
অন্যদিকে, পর্যটকদের সুবিধার্থে সুকনা এলাকাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ বুথ তৈরি করা হয়। সেই পুলিশ বুথের তরফ থেকে পাহাড় থেকে নেমে আসা পর্যটক এবং যাত্রীদের পানীয় জল, বিস্কুট, কেকের ব্যবস্থা করে।
advertisement
advertisement
খাবারের প্যাকেট পানীয় জল হাতে তুলে দেন পুলিশ কমিশনার থেকে ডেপুটি পুলিশ কমিশনার সহ অন্য পুলিশ কর্তারা। পুলিশের পরিষেবায় খুশি পর্যটক থেকে যাত্রীরা। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2025 5:20 PM IST










