Gorumara National Park: দোলের আগে বড়সড় হামলার ছক, গরুমারা জাতীয় উদ্যানে জারি হাই অ্যালার্ট!
- Published by:Suman Biswas
Last Updated:
Gorumara National Park: তিন বছরে চারটি গন্ডার খুন করে চোরা শিকারিরা। ২০১৮ সালের এপ্রিল মাসে গরুমারার জঙ্গলে জোড়া গন্ডার খুনের খুনের ঘটনায় মুয়াং নামে মণিপুরের এক চোরাশিকারিকে গ্রেফতার করে বন দফতর।
শান্তনু কর, জলপাইগুড়ি: দোলের আগে বড়সড় রকমের হামলার ছক। গরুমারা জাতীয় উদ্যানকে ঘিরে হাই অ্যালার্ট জারি করল বন দফতর। গোয়েন্দা সূত্রে খবর, ফের গন্ডার নিধনের ছক কষেছে উত্তর পূর্বের চোরা শিকারিরা। এর আগে ২০১৪, ২০১৭ এবং ২০১৮ সালে চোরা শিকারারিদের হাতে খুন হয় গরুমারার গন্ডার।
তিন বছরে চারটি গন্ডার খুন করে চোরা শিকারিরা। ২০১৮ সালের এপ্রিল মাসে গরুমারার জঙ্গলে জোড়া গন্ডার খুনের খুনের ঘটনায় মুয়াং নামে মণিপুরের এক চোরাশিকারিকে গ্রেফতার করে বন দফতর। স্থানীয় দুস্কৃতীদের সঙ্গে যোগসাজশ করে জঙ্গলে ঢুকে শিকার করে পালিয়ে যেত চোরা শিকারিরা।
advertisement
advertisement
বন দফতর সূত্রে খবর, গোয়েন্দা সূত্রে শিকারি হামলার খবর আসার পরেই গরুমারা জাতীয় উদ্যান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এসএসবি এবং সশস্ত্র পুলিশ বাহিনীকে নিয়ে বন টহল দিচ্ছেন বন কর্মীরা। পাশাপাশি এক সময় চোরা শিকারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এমন ৬ জনকে আটক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2023 2:42 PM IST









