advertisement

Jalpaiguri News: বনদফতরের বড় সাফল্য ডুয়ার্সে! ক্রেতা সেজে সিনেমার কায়দায় উদ্ধার করল হাতির দাঁত

Last Updated:

বনদফতরের তদারকিতে ভেস্তে গেল চোরা শিকারীদের হাতির দাঁত পাচার করার ছক। সূত্রের খবর, প্রায় ৫ কেজি ওজনের দুটি হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলেন বন দফতরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা।

হাতির দাঁত উদ্ধার 
হাতির দাঁত উদ্ধার 
জলপাইগুড়ি : বড়সড় সাফল্য ডুয়ার্সের বনদফতরের। বনদফতরের তদারকিতে ভেস্তে গেল চোরা শিকারীদের হাতির দাঁত পাচার করার ছক। সূত্রের খবর, প্রায় ৫ কেজি ওজনের দুটি হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলেন বন দফতরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া পাচারের খবর পেয়েই পাচার রুখতে তৎপর হয়ে পড়ে বনদফতরের কর্মীরা। সেই অনুযায়ী লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত ক্রেতা সেজে ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গি এলাকা থেকে ভুটান ও বক্সার বাসিন্দা ২ পাচারকারীকে গ্রেফতার করেন।
advertisement
advertisement
সিনেমার চেয়ে কোনও অংশে কম নয় এই ঘটনা। এ বিষয়ে জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, বনকর্মীরা ক্রেতা সেজে ওই পাচারকারীদের সঙ্গে ৭ লক্ষ টাকায় ডিল ফাইনাল করেছিলেন। এরপর ওই দুই পাচারকারী হাতির দাঁত দুটি বিক্রির উদ্দেশ্যে একটি স্কুটারে চেপে বক্সা থেকে রওনা দেয়। এরপরেই সময় নষ্ট না করে ঝাঁঝাঙ্গি থেকে হাতির দাঁত-সহ ওই দু’জনকে গ্রেফতার করে বন দফতর। ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বনদফতরের বড় সাফল্য ডুয়ার্সে! ক্রেতা সেজে সিনেমার কায়দায় উদ্ধার করল হাতির দাঁত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement