advertisement

বন্যার মাঝে নৌকার ভাড়া বেড়ে খাঁড়ার ঘা! ভুতনির যন্ত্রণা আর দূর হয় না

Last Updated:

ভুতনি দ্বীপে প্রতি বর্ষায় বন্যা হওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারেও প্লাবিত হয়েছে ভুতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েত সবকটি গ্রাম। জলের তলায় কয়েক হাজার বাড়ি সহ এলাকার স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র

+
ভুতনি

ভুতনি দ্বীপের বাসিন্দারা

মালদহ, জিএম মোমিন: বর্ষাকাল এলেই ভাঙন আতঙ্ক তীব্র হয়ে ওঠে জেলায়। এই বছরেও ছবিটা সেই একই আছে। বরং অতিরিক্ত বর্ষণে গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। আর তার জেরে বাঁধ ভেঙে জল ঢুকছে মালদহের ভুতনি দ্বীপে‌।
ভুতনি দ্বীপে প্রতি বর্ষায় বন্যা হওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারেও প্লাবিত হয়েছে ভুতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েত সবকটি গ্রাম। জলের তলায় কয়েক হাজার বাড়ি সহ এলাকার স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র। ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছে ভুতনি দ্বীপের লক্ষাধিক মানুষ। এমনকি এই পরিস্থিতিতে নৌকায় যাতায়াতের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন ভুতনি থানার বাসিন্দারা। লাইফ জ্যাকেট না থাকায় যাত্রী সুরক্ষা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
আরও পড়ুন: মরেও শান্তি নেই! শেষ যাত্রাতেও গায়ে ব্যথা হওয়ার জোগাড়
প্রাণের ঝুঁকি নিয়েই নিত্য দিন যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রশাসনের তরফেও কোনরকম নৌকা ও যাত্রী সুরক্ষার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এমন সঙ্কটজনক পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকায় করে পারাপার করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।
advertisement
এই অবস্থায় ভুতনির পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের তরফে বলা হলেও যাত্রী সুরক্ষার জন্য কোনরকম নৌকার ব্যবস্থা করা হয়নি। ভূতনিবাসীরা নিজের অর্থ খরচ করেই যাতায়াত করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফি বছরই প্রায় তিন মাস ধরে গঙ্গা এবং ফুলহার নদীর জলে প্লাবিত হয়ে থাকে মানিকচক ব্লকের ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েত। সমস্যার সুরাহা বের করতে বাঁধ নির্মাণ হলেও হয়না স্থায়ী সমাধান। প্রতিবছরই নদীর জলাস্তর বেড়ে ভেঙে যায় বাঁধ। এমন অবস্থায় প্লাবিত হওয়ার পরও ভূতনিবাসীদের প্রাণের ঝুঁকি নিয়ে নৌ পারাপারে বিষয়টি ভাবাচ্ছে সকলকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বন্যার মাঝে নৌকার ভাড়া বেড়ে খাঁড়ার ঘা! ভুতনির যন্ত্রণা আর দূর হয় না
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement