advertisement

Murshidabad News: বাবার সঙ্গে ফিরল না মেয়ে! 'কলেজে যাচ্ছি' বলে বেরিয়ে কোথায় গেল দুই বান্ধবী?

Last Updated:

গত পাঁচদিন ধরে নিখোঁজ সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ ছাত্রী অনুরাধা মন্ডল ও নতুনবামনাবাদ এলাকার কলেজ ছাত্রী সরমা মন্ডল। দুইজন ছাত্রী নিখোঁজের ঘটনায় চরম উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।

+
নিখোঁজ

নিখোঁজ দুই ছাত্রী 

মুর্শিদাবাদ: গত পাঁচ দিন ধরে নিখোঁজ সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ শ্রেণির ছাত্রী অনুরাধা মন্ডল ও নতুনবামনাবাদ এলাকার কলেজ ছাত্রী সরমা মন্ডল। দুই ছাত্রী নিখোঁজের ঘটনায় চরম উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।
এখনও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্র মারফত জানা যায়, সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী অনুরাধা মন্ডল নতুন বামনাবাদ এলাকায় সরমা মন্ডল নামের এক বান্ধবীর বাড়ি বেড়াতে  গিয়েছিল। সেখানে যাওয়ার পর বিকেলে অনুরাধার বাবা তাকে বাড়িতে আনতে যান। কিন্তু সরমা মন্ডল বলে, “আজ আমার কাছে থাকুক, কাল সকালে পাঠিয়ে দেব।”
advertisement
এর পর গত শনিবার সকালে কলেজে যাচ্ছি বলে দু’জনে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে খবর। সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তার পর থেকেই মোবাইল ফোন সুইচড অফ। ছাত্রীরাও বাড়িতে যোগাযোগ করেনি বলে অভিযোগ। খোঁজ না পেয়ে সাগরপাড়া থানায় নিখোঁজ ডায়রি করেন দুই পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
অনুরাধা মন্ডলের বয়স ১৫ বছর। সে বামনাবাদ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। অন্যদিকে সরমা মন্ডল জলঙ্গী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তারা দু’জনে বান্ধবী। একে অপরের বাড়িতে যাতায়াত ছিল তাদের। কোথায় গেল তারা?
মেয়ের চিন্তায় একনাগাড়ে কেঁদে চলেছেন অনুরাধার মা নিয়তি মন্ডল। কোথায় আছে কেমন আছে তা নিয়ে পরিবারের সকলেই চিন্তার মধ্যে দিনযাপন করছেন। অন্য দিকে সরমা মন্ডলের বাবা গনেশ মন্ডলও থানায় নিখোঁজ ডায়রি করেছেন। তিনি বলেন, “দুই বান্ধবী কোথায় গিয়েছে জানা নেই। আমরাও আমাদের মত খোঁজাখুঁজি করছি।” দুই পরিবারের সদস্যরাই নিজেদের মেয়েরা নিরাপদে বাড়িতে ফিরে আসুক, এটাই চাইছেন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Murshidabad News: বাবার সঙ্গে ফিরল না মেয়ে! 'কলেজে যাচ্ছি' বলে বেরিয়ে কোথায় গেল দুই বান্ধবী?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement