advertisement

ক্রেতা সেজে শিলিগুড়িতে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল পুলিশ, ধৃত ৩

Last Updated:

রবিবার শিলিগুড়ির দাগাপুরে সেভিং কিংডম এলাকায় অভিযান চালিয়ে ডিটোনেটর, ওয়্যার , জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ ৷

#শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ ৷ রবিবার শিলিগুড়ির দাগাপুরে সেভিং কিংডম এলাকায় অভিযান চালিয়ে ডিটোনেটর, ওয়্যার , জিলেটিন স্টিক ও ডিটোনেটর  উদ্ধার করেছে পুলিশ ৷ প্রধাননগরের ওই বাড়ি থেকে বিস্ফোরক-তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম পুজা লিম্বু, কৃষ্ণা প্রসাদ, দালা সিরিং হোটে ৷ এরা সকলেই নেপালের বাসিন্দা ৷ ক্রেতা সেজে এদিন হানা দেয় পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল বিস্ফোরকের বিষয় ৷ সেই মত এদিন তারা হানা দিতেই হাতে নাতে ধরে ফেলে তিনজনকে ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৬০৯ জিলেটিন স্টিক, ২০০ ডিটোনেটর ও বিস্ফোরকে ব্যবহৃত ৬০ মিটার ওয়্যার ৷ বিস্ফোরকগুলি নেপালে ধৃতরা ব্যবহার করত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড ৷
advertisement
জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে নেপাল থেকে এসে ওই বাড়িটিতে আশ্রয় নিয়েছিল ধৃতরা ৷ এরপর এখান থেকেই বিস্ফোরক কেনাবেচার কাজ চলত ৷ এদিন ক্রতা সেজে বিস্ফোরক কিনতে যায় পুলিশের একদল ৷ তখনই তাদের গ্রেফতার করা হয় ৷ তবে ধৃতদের কাদের কাছে বিস্ফোর বেচতো বা কোথা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এসেছে তা এখনও জানা যায়নি ৷ ধৃতদের সঙ্গে জঙ্গি বা মাওবাদীদের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ক্রেতা সেজে শিলিগুড়িতে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল পুলিশ, ধৃত ৩
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement